মুই শেজ্ কাল পৌইদ্যেনে আগে আগে কং আর যিয়েনি এজঅ ন-অয় সিয়েনি আগে জানাং। মুই কোইয়োংগে যে, মঅ উদ্দেশ্যগান থির্ থেবঅ; মর্ বেক আওজ্চান মুই পুরেম্। মঅ উদ্দেশ্যগান পুরেবাত্তে মুই এক্কো মান্জ্যরে দূর দেজত্তুন্ ডাগি আনিম; তে পূগ দেজত্তুন্ শিগেরী পেগো ধোক্ক্যেন্ এবঅ। মুই যিয়েনি কোইয়োং সিয়েনি মুই সফল গুরিম আর যিয়েনি পরিকল্পনা গোজ্যং সিয়েনি গুরিম।