1
যিহোশূয়ের পুস্তক 2:11
পবিত্র বাইবেল
BERV
এইসব বৃত্তান্ত শুনে আমরা আতঙ্কিত হয়ে আছি। আমাদের মধ্যে এমন বীর কেউ নেই যে তোমাদের সঙ্গে যুদ্ধ করে। এর কারণ তোমাদের প্রভু ঈশ্বর ওপরে স্বর্গ আর নীচে এই বিশ্বলোকের শাসনকর্তা।
Compare
Explore যিহোশূয়ের পুস্তক 2:11
2
যিহোশূয়ের পুস্তক 2:10
আমরা ভয় পেয়েছি কারণ আমরা শুনেছি যে কিভাবে প্রভু তোমাদের সহায় হয়েছিলেন। আমরা শুনেছি মিশর থেকে আসার সময় তিনি লোহিত সাগরের জল শুকিয়ে দিয়েছিলেন। আমরা এও শুনেছি সীহোন আর ওগ নামের দুজন ইমোরীয় রাজাকে তোমরা কি করেছিলে। আমরা জানি যর্দ্দনের পূর্বতীরে ঐ রাজাদের তোমরা কিভাবে ধ্বংস করেছিলে।
Explore যিহোশূয়ের পুস্তক 2:10
3
যিহোশূয়ের পুস্তক 2:8-9
এদিকে ওরা দুজন যখন শুয়ে পড়ার আয়োজন করছে রাহব ছাদে উঠে এলো। সে তাদের বলল, “আমি জানি প্রভু তোমাদের লোকদের এই দেশ দিয়েছেন। তোমরা আমাদের ভয় পাইয়ে দিয়েছ। এ দেশের সমস্ত মানুষ তোমাদের ভয় করে।
Explore যিহোশূয়ের পুস্তক 2:8-9