1
যিহোশূয়ের পুস্তক 1:9
পবিত্র বাইবেল
BERV
মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু, তোমার ঈশ্বর, তোমার সঙ্গে রয়েছেন।”
Compare
Explore যিহোশূয়ের পুস্তক 1:9
2
যিহোশূয়ের পুস্তক 1:8
বিধি পুস্তকে যা-যা লেখা আছে সর্বদাই সে সব মনে রেখো। ঐ পুস্তক দিন রাত পাঠ করো। তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে। যদি এই কাজ সম্পূর্ণভাবে করতে পার তাহলে তুমি বুদ্ধিমানের মত চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে।
Explore যিহোশূয়ের পুস্তক 1:8
3
যিহোশূয়ের পুস্তক 1:7
কিন্তু আর একটি বিষয়েও তোমাকে শক্ত ও সাহসী হতে হবে। আমার দাস মোশি যে নির্দেশগুলি দিয়ে গেছে, সেগুলি অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি তার নীতি হুবহু মেনে চলো, তবে সব কাজেই তোমার সাফল্য নিশ্চিত।
Explore যিহোশূয়ের পুস্তক 1:7
4
যিহোশূয়ের পুস্তক 1:5
মোশির সঙ্গে আমি যেমন ছিলাম তোমার সঙ্গেও আমি ঠিক তেমনি থাকব। কেউ তোমাকে কোন দিন রুখতে পারবে না। আমি তোমাকে ছেড়ে কখনই যাব না। আমি তোমাকে কখনই ত্যাগ করব না।
Explore যিহোশূয়ের পুস্তক 1:5
5
যিহোশূয়ের পুস্তক 1:6
“যিহোশূয়, শক্তিমান হও, সাহসী হও। তুমি এই লোকদের এমন ভাবে নেতৃত্ব দেবে, যাতে তারা নিজেদের দেশ অধিকার করতে পারে। আমি তাদের পিতৃপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এ দেশ তাদের হাতে তুলে দিয়ে যাব!
Explore যিহোশূয়ের পুস্তক 1:6
6
যিহোশূয়ের পুস্তক 1:3
আমি মোশিকে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই রকম ভাবেই সেখানে তোমরা পদার্পণ করবে। সেই সব জায়গা আমি তোমাদের দেব।
Explore যিহোশূয়ের পুস্তক 1:3
7
যিহোশূয়ের পুস্তক 1:2
“আমার দাস মোশি মারা গেছে। এখন তুমি এইসব লোকদের নিয়ে যর্দন নদী পেরিয়ে যাও। তোমাদের সেই দেশে যেতে হবে যেটা আমি তোমাদের ইস্রায়েলবাসীদের দিচ্ছি।
Explore যিহোশূয়ের পুস্তক 1:2
8
যিহোশূয়ের পুস্তক 1:1
মোশি ছিলেন প্রভুর দাস। তাঁর সহকারী ছিলেন নূনের পুত্র যিহোশূয়। মোশির মৃত্যুর পর প্রভু যিহোশূয়কে বললেন
Explore যিহোশূয়ের পুস্তক 1:1
9
যিহোশূয়ের পুস্তক 1:4
হিত্তীয়দের সমস্ত জমি, মরুভূমি এবং লিবানোন থেকে শুরু করে মহানদী (ফরাৎ নদী) পর্যন্ত তোমাদের হবে। এখান থেকে পশ্চিমে ভূমধ্যসাগর, (যেখানে সূর্য অস্তাচলে নামে) সমস্ত ভূখণ্ডই জেনো তোমাদের হবে।
Explore যিহোশূয়ের পুস্তক 1:4
10
যিহোশূয়ের পুস্তক 1:18
যদি কেউ আপনার আদেশ অমান্য করে কিংবা আপনার বিরুদ্ধাচরণ করে তাকে আমরা হত্যা করবই। আপনি কেবল বলবান ও সাহসী হোন।”
Explore যিহোশূয়ের পুস্তক 1:18
11
যিহোশূয়ের পুস্তক 1:11
“পুরো শিবিরটা ঘুরে এসো এবং লোকদের প্রস্তুত হতে বলো। তাদের বলো, ‘খাদ্য যেন মজুত থাকে। বলো আর তিনদিন পর আমরা যর্দন নদী অতিক্রম করব। নদী পেরিয়ে আমরা সে দেশেই যাব যে দেশ স্বয়ং প্রভু, তোমার ঈশ্বর, তোমাদের দান করেছেন।’”
Explore যিহোশূয়ের পুস্তক 1:11