সদাপ্রভু এই কথা বলেন:
“যিহূদার তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে
এবং তাঁর বিধিবিধান পালন করেনি,
যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে,
যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত