আমোষের বাণী। তিনি ছিলেন তকোয়ের একজন মেষপালক। তিনি যিহূদার রাজা উষিয়ের সময়ে ও যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালে, ভূমিকম্পের দুই বছর আগে ইস্রায়েল সম্পর্কে এই দর্শন পান।
তিনি বললেন,
“সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন,
তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি;
মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে,
কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”