1
গীতসংহিতা 40:1-2
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
আমি ধৈর্য সহকারে ছিলাম প্রভুর সাহায্যের প্রতীক্ষায়, তিনি অনুকূল হলেন, শুনলেন আমার ক্রন্দন। আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসের গহ্বন থেকে, পঙ্কিল জলাভূমি থেকে শৈলের উপর স্থাপন করলেন আমার চরণ, দৃঢ় হল আমার পদক্ষেপ।
Compare
Explore গীতসংহিতা 40:1-2
2
গীতসংহিতা 40:3
তিনি আমার মুখে দিলেন নূতন সঙ্গীত, আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান। এ ঘটনা অনেকের মনে জাগাবে সম্ভ্রম, নির্ভর করতে শিখবে তারা প্রভুর উপর।
Explore গীতসংহিতা 40:3
3
গীতসংহিতা 40:4
ধন্য সেই জন, যে প্রভুর উপর আস্থা স্থাপন করে, যে দাম্ভিকের মুখাপেক্ষা করে না, অসত্যের পূজা করে না।
Explore গীতসংহিতা 40:4
4
গীতসংহিতা 40:8
হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার ইচ্ছানুযায়ী চলতে আমি ভালবাসি, তোমার বিধান প্রতিষ্ঠিত আমার অন্তরে।
Explore গীতসংহিতা 40:8
5
গীতসংহিতা 40:11
হে প্রভু পরমেশ্বর, তোমার কৃপা থেকে আমায় করো না বঞ্চিত। তোমার অবিচল প্রেম ও ধর্মশীলতা, সতত রক্ষা করুক আমায়।
Explore গীতসংহিতা 40:11