1
গীতসংহিতা 139:14
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
আমি তোমার স্তব গান করি তুমি ভয়াল সুন্দর, অপরূপ তুমি। পরমাশ্চর্য তোমার কীর্তিকলাপ, তুমি জান আমার অণু-পরমাণু।
Compare
Explore গীতসংহিতা 139:14
2
গীতসংহিতা 139:23-24
হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করে দেখ, জ্ঞাত হও আমার অন্তরের কথা আমাকে পরীক্ষা কর, অবগত হও আমার চিন্তাধারা। দেখ, কুপথে আমি চলেছি কি না, চালাও আমায় তোমার শাশ্বত পথে।
Explore গীতসংহিতা 139:23-24
3
গীতসংহিতা 139:13
তুমিই রচনা করেছ আমার এই দেহ-মন, মাতৃ জঠরে গঠন করেছ আমায়।
Explore গীতসংহিতা 139:13
4
গীতসংহিতা 139:16
তুমি দেখেছ আমার অগঠিত ভ্রূণরূপ, আমার জীবনের নিরূপিত দিনগুলি যখন হয়নি শুরু তখন আমায় আয়ুর প্রতিদিনের বিবরণ লেখা ছিল তোমার পুস্তকে।
Explore গীতসংহিতা 139:16
5
গীতসংহিতা 139:1
হে প্রভু পরমেশ্বর, তুমি আমায় পরীক্ষা করেছ, জেনেছ আমায়।
Explore গীতসংহিতা 139:1
6
গীতসংহিতা 139:7
এমন কোথায় আমি যাব যেখানে তুমি নেই? তোমার সম্মুখ থেকে কোথায় পালাব আমি?
Explore গীতসংহিতা 139:7
7
গীতসংহিতা 139:2
কখন আমি বসি, কখনই বা উঠি, সবই জান তুমি, দূর থেকেই তুমি বুঝতে পার আমার সঙ্কল্প।
Explore গীতসংহিতা 139:2
8
গীতসংহিতা 139:4
আমার জিহ্বা কোন কথা উচ্চারণ করার আগেই হে প্রভু পরমেশ্বর সবই জান তুমি।
Explore গীতসংহিতা 139:4
9
গীতসংহিতা 139:3
আমার চলার পথ ও বিশ্রামের স্থান তুমি অনুসন্ধান করে থাক, তুমি লক্ষ্য কর আমার সকল গতিবিধি।
Explore গীতসংহিতা 139:3