1
উপদেশক 12:13
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
সব কিছুরই শেষে একটি কথাই শুধু বলতে চাই, ‘ঈশ্বরকে সম্ভ্রম কর, পালন কর তাঁর আদেশ।’ কারণ এই-ই হল মানুষের একমাত্র কর্তব্য।
Compare
Explore উপদেশক 12:13
2
উপদেশক 12:14
মনে রেখ, ঈশ্বর আমাদের ভালমন্দ সব কাজের, এমনকি সঙ্গোপনে যা করা হয়েছে সে সবেরও বিচার করবেন।
Explore উপদেশক 12:14
3
উপদেশক 12:1-2
ভুলে থেক না স্রষ্টাকে তোমার, পরিণত বয়সে দুঃসময় ঘনালে যেন তোমাকে বলতে না হয়, ‘সব শূন্য, অসার, সব অর্থহীন’। জীবনের সেই সায়াহ্নবেলায় যখন সূর্য, চন্দ্র, তারার আলো তোমার চোখে ক্ষীণ ও নিষ্প্রভ হয়ে আসবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে তোমার আকাশ
Explore উপদেশক 12:1-2
4
উপদেশক 12:6-7-6-7
রূপোর শিকল যেমন ছিঁড়ে যায়, পড়ে ভেঙ্গে যায় সোনার প্রদীপ, কুয়োর দড়ি যেমন ছিঁড়ে পড়ে, ভেঙ্গে চুরমার হয় জলের কলস, তেমনি আমাদের এ দেহও মিশে যায় ধূলায়, প্রাণবায়ু ফিরে যায় ঈশ্বরের কাছে, যিনি তা দিয়েছিলেন আমাদের। তাই স্মরণে রেখ তাঁকে।
Explore উপদেশক 12:6-7-6-7
5
উপদেশক 12:8
উপদেশক তাই বলছেন, সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি।
Explore উপদেশক 12:8