শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা। শৌল তখন অন্য পোশাক পরে ছদ্মবেশে দুজন লোক সঙ্গে নিয়ে রাত্রে সেই স্ত্রীলোকটির কাছে গেলেন। তিনি তাকে বললেন, আমি যার কথা বলব মন্ত্র পড়ে প্রেতাত্মার সাহায্যে তাকে আনাও।