1
গীতসংহিতা 51:10
Pobitro Baibel
SBCL
হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর; আমার মন আবার স্থির কর।
Compare
Explore গীতসংহিতা 51:10
2
গীতসংহিতা 51:12
তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও; তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর।
Explore গীতসংহিতা 51:12
3
গীতসংহিতা 51:11
তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না; আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেয়ো না।
Explore গীতসংহিতা 51:11
4
গীতসংহিতা 51:17
ভাংগাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ; হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
Explore গীতসংহিতা 51:17
5
গীতসংহিতা 51:1-2
হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার জন্য আমার প্রতি দয়া কর; তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা কর। আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল; আমার পাপ থেকে আমাকে শুচি কর।
Explore গীতসংহিতা 51:1-2
6
গীতসংহিতা 51:7
এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি কর, তাতে আমি শুচি হব; আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্ধবে সাদা হব।
Explore গীতসংহিতা 51:7
7
গীতসংহিতা 51:4
তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
Explore গীতসংহিতা 51:4