1
হিতোপদেশ 11:25
Pobitro Baibel
SBCL
যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়; যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।
Compare
Explore হিতোপদেশ 11:25
2
হিতোপদেশ 11:24
যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে; আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করে সে অভাবে পড়ে।
Explore হিতোপদেশ 11:24
3
হিতোপদেশ 11:2
অহংকারের সংগে সংগে অপমানও আসে, কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান।
Explore হিতোপদেশ 11:2
4
হিতোপদেশ 11:14
উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়, কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।
Explore হিতোপদেশ 11:14
5
হিতোপদেশ 11:30
ঈশ্বরভক্ত লোক অন্যদের কাছে জীবন-গাছের মত; যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী।
Explore হিতোপদেশ 11:30
6
হিতোপদেশ 11:13
যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গুপ্ত কথা বলে দেয়, কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।
Explore হিতোপদেশ 11:13
7
হিতোপদেশ 11:17
দয়ালু লোক নিজের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।
Explore হিতোপদেশ 11:17
8
হিতোপদেশ 11:28
যে তার ধনের উপর নির্ভর করে তার পতন হবে, কিন্তু ঈশ্বরভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।
Explore হিতোপদেশ 11:28
9
হিতোপদেশ 11:4
যেদিন ঈশ্বরের ক্রোধ নেমে আসবে সেই দিন ধন কোন উপকারে আসবে না, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে রক্ষা করবে।
Explore হিতোপদেশ 11:4
10
হিতোপদেশ 11:3
সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা, কিন্তু অবিশ্বস্ত লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।
Explore হিতোপদেশ 11:3
11
হিতোপদেশ 11:22
শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়, তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার ভাল-মন্দের বোধ নেই।
Explore হিতোপদেশ 11:22
12
হিতোপদেশ 11:1
ঠকামির দাঁড়িপাল্লা সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু ন্যায্য বাট্খারাতে তিনি খুশী হন।
Explore হিতোপদেশ 11:1