1
যিরমিয় 2:13
Pobitro Baibel
SBCL
কারণ আমার লোকেরা দু’টা পাপ করেছে। জীবনদায়ী জলের ফোয়ারা যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে, আর নিজেদের জন্য এমন জল রাখবার জায়গা তৈরী করেছে যা ভাংগা, যাতে জল ধরে রাখা যায় না।
Compare
Explore যিরমিয় 2:13
2
যিরমিয় 2:19
তোমার দুষ্টতাই তোমাকে শাস্তি দেবে; তোমার বিপথে যাওয়া তোমাকে দোষী করবে। তাহলে এবার চিন্তা কর এবং বুঝে দেখ, তুমি যখন তোমার ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ কর এবং তাঁকে ভয় কর না তখন তা তোমার জন্য কত মন্দ ও তেতো হয়। এই কথা আমি সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছি।
Explore যিরমিয় 2:19
3
যিরমিয় 2:11
যদিও জাতিদের দেব-দেবতারা ঈশ্বর নয় তবুও কোন জাতি নিজের দেব-দেবতার পরিবর্তন করে নি; কিন্তু আমার লোকেরা তাদের গৌরবময় ঈশ্বরের বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে।
Explore যিরমিয় 2:11