1
যিরমিয় 12:1
Pobitro Baibel
SBCL
হে সদাপ্রভু, আমি যখন তোমার বিরুদ্ধে কোন নালিশ করি তখন তুমি যে নির্দোষ তা সব সময়ই প্রমাণিত হয়। তবুও আমি তোমার বিচার সম্বন্ধে তোমার সংগে কিছু কথা বলব। দুষ্টদের পথ কেন ভাল হয়? যারা বিশ্বাসঘাতকতা করে তারা কেন আরামে বাস করে?
Compare
Explore যিরমিয় 12:1
2
যিরমিয় 12:2
তুমিই তাদের লাগিয়েছ আর তারা শিকড় বসিয়েছে; তারা বেড়ে ওঠে ও তাদের ফল ধরে। মুখে তারা সব সময় তোমার কথা বলে কিন্তু তাদের অন্তর তোমার কাছ থেকে দূরে থাকে।
Explore যিরমিয় 12:2