1
যিশাইয় 55:8
Pobitro Baibel
SBCL
সদাপ্রভু বলছেন, “আমার চিন্তা তোমাদের চিন্তার মত নয়, আমার পথও তোমাদের পথের মত নয়।
Compare
Explore যিশাইয় 55:8
2
যিশাইয় 55:9
মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।
Explore যিশাইয় 55:9
3
যিশাইয় 55:6
সদাপ্রভু কাছে থাকতেই তাঁর দিকে ফেরো; তিনি কাছে থাকতে থাকতে তাঁকে ডাক।
Explore যিশাইয় 55:6
4
যিশাইয় 55:7
দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক আর মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে সদাপ্রভুর দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন; আমাদের ঈশ্বরের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই ক্ষমা করবেন।
Explore যিশাইয় 55:7
5
যিশাইয় 55:1
সদাপ্রভু বলছেন, “হে পিপাসিত লোকেরা, তোমরা সবাই জলের কাছে এস; যার পয়সা নেই সেও এসে কিনে খেয়ে যাক। এস, বিনা পয়সায়, বিনামূল্যে আংগুর-রস আর দুধ কেনো।
Explore যিশাইয় 55:1
6
যিশাইয় 55:10-11
বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর পৃথিবীকে জল দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যে বীজ বোনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে। ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে।
Explore যিশাইয় 55:10-11
7
যিশাইয় 55:12
তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে।
Explore যিশাইয় 55:12
8
যিশাইয় 55:3
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আমার বিশ্বস্ততায় ভরা ভালবাসার দরুন আমি দায়ূদের কাছে যে প্রতিজ্ঞা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
Explore যিশাইয় 55:3