1
যিশাইয় 54:17
Pobitro Baibel
SBCL
তোমার বিরুদ্ধে তৈরী করা কোন অস্ত্রই টিকবে না; তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরই দোষী করবে। এ-ই হল সদাপ্রভুর দাসদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা।”
Compare
Explore যিশাইয় 54:17
2
যিশাইয় 54:10
যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় টলতে থাকে, তবুও তোমার জন্য আমার অটল ভালবাসা সরে যাবে না কিম্বা আমার শান্তির ব্যবস্থা টলবে না।” তোমার উপর যাঁর মমতা রয়েছে সেই সদাপ্রভু এই কথা বলছেন।
Explore যিশাইয় 54:10
3
যিশাইয় 54:4
তুমি ভয় কোরো না, কারণ তোমাকে লজ্জা দেওয়া হবে না। তুমি লজ্জাবোধ কোরো না, কারণ তোমাকে অসম্মানিত করা হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবা থাকবার দুর্নাম তুমি মনে রাখবে না।
Explore যিশাইয় 54:4
4
যিশাইয় 54:5
তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু; ইস্রায়েলের সেই পবিত্রজনই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত পৃথিবীর ঈশ্বর বলা হয়।
Explore যিশাইয় 54:5
5
যিশাইয় 54:2
তোমার তাম্বুর জায়গা আরও বাড়াও; তোমার তাম্বুর পর্দা আরও চওড়া কর, কৃপণতা কোরো না। তোমার তাম্বুর দড়িগুলো লম্বা কর আর গোঁজগুলো শক্ত কর
Explore যিশাইয় 54:2
6
যিশাইয় 54:13
তোমার সব ছেলেরা সদাপ্রভুর শিষ্য হবে আর তোমার সন্তানদের প্রচুর মংগল হবে।
Explore যিশাইয় 54:13
7
যিশাইয় 54:8
ক্রোধে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়েছিলাম, কিন্তু চিরকালের অটল ভালবাসা দিয়ে আমি তোমার উপর মমতা করব। আমি তোমার মুক্তিদাতা সদাপ্রভু এই কথা বলছি।
Explore যিশাইয় 54:8
8
যিশাইয় 54:7
“এক মুহূর্তের জন্য আমি তোমাকে ত্যাগ করেছিলাম, কিন্তু গভীর মমতায় আমি তোমাকে ফিরিয়ে আনব।
Explore যিশাইয় 54:7
9
যিশাইয় 54:9
“আমার কাছে এটা নোহের দিনের মত লাগছে। আমি যেমন শপথ করেছিলাম যে, নোহের সময়কার জলের মত জল আর কখনও পৃথিবী ঢেকে ফেলবে না, তেমনি এই শপথও করেছি যে, তোমার উপর রাগ করব না, তোমাকে আর কখনও বকুনি দেব না।
Explore যিশাইয় 54:9
10
যিশাইয় 54:12
পদ্মরাগমণি দিয়ে তোমার দেয়াল গাঁথব, ঝক্মকে মণি দিয়ে তোমার ফটক তৈরী করব আর তোমার সব দেয়াল দামী দামী পাথর দিয়ে গাঁথব।
Explore যিশাইয় 54:12