1
যিশাইয় 42:6-7
Pobitro Baibel
SBCL
“আমি সদাপ্রভু তোমাকে ন্যায়ভাবে ডেকেছি; আমি তোমার হাত ধরে রাখব। আমি তোমাকে রক্ষা করব এবং আমার লোকদের জন্য তোমাকে একটা ব্যবস্থার মত করব আর অন্যান্য জাতিদের জন্য করব আলোর মত। তুমি অন্ধদের চোখ খুলে দেবে, জেলখানা থেকে বন্দীদের মুক্ত করবে আর সেখানকার অন্ধকার গর্তে রাখা লোকদের বের করে আনবে।
Compare
Explore যিশাইয় 42:6-7
2
যিশাইয় 42:8
“আমি সদাপ্রভু, এ-ই আমার নাম। আমি অন্যকে আমার গৌরব কিম্বা প্রতিমাকে আমার পাওনা প্রশংসা পেতে দেব না।
Explore যিশাইয় 42:8
3
যিশাইয় 42:1
সদাপ্রভু বলছেন, “দেখ, আমার দাস, যাঁকে আমি সাহায্য করি; আমার বাছাই করা লোক, যাঁর উপর আমি সন্তুষ্ট। আমি তাঁর উপরে আমার আত্মা দেব আর তিনি জাতিদের কাছে ন্যায়বিচার নিয়ে আসবেন।
Explore যিশাইয় 42:1
4
যিশাইয় 42:3-4
তিনি থেঁৎলে যাওয়া নল ভাংবেন না আর মিটমিট করে জ্বলতে থাকা সল্তে নিভাবেন না। তিনি সততার সংগে ন্যায়বিচার করবেন। পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেংগে পড়বেন না। দূরের লোকেরা তাঁর নির্দেশের অপেক্ষায় থাকবে।”
Explore যিশাইয় 42:3-4
5
যিশাইয় 42:16
আমি অন্ধদের তাদের অজানা রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পথ তারা জানে না সেই পথে তাদের চালাব। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব আর অসমান জায়গাকে সমান করে দেব। এ সবই আমি করব, নিশ্চয়ই করব।
Explore যিশাইয় 42:16
6
যিশাইয় 42:9
দেখ, আগেকার ঘটনাগুলো ঘটে গেছে আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব; সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি।”
Explore যিশাইয় 42:9