1
যিশাইয় 41:10
Pobitro Baibel
SBCL
কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব।
Compare
Explore যিশাইয় 41:10
2
যিশাইয় 41:13
কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর; আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।
Explore যিশাইয় 41:13
3
যিশাইয় 41:11
“যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোন চিহ্ন থাকবে না; তারা ধ্বংস হয়ে যাবে।
Explore যিশাইয় 41:11
4
যিশাইয় 41:9
আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি। আমি বলেছি, ‘তুমি আমার দাস’; আমি তোমাকে বেছে নিয়েছি, অগ্রাহ্য করি নি।
Explore যিশাইয় 41:9
5
যিশাইয় 41:12
তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোন চিহ্ন থাকবে না
Explore যিশাইয় 41:12
6
যিশাইয় 41:14
হে যাকোব, হে ইস্রায়েল, তুমি যদিও পোকার মত সামান্য তবুও ভয় কোরো না; আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি সদাপ্রভু তোমার মুক্তিদাতা ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছি।
Explore যিশাইয় 41:14
7
যিশাইয় 41:8
সদাপ্রভু বলছেন, “কিন্তু হে আমার দাস ইস্রায়েল, আমার বেছে নেওয়া যাকোব, আমার বন্ধু অব্রাহামের বংশ
Explore যিশাইয় 41:8
8
যিশাইয় 41:18
আমি গাছপালাহীন পাহাড়গুলোর উপরে নদী বইয়ে দেব আর উপত্যকার নানা জায়গায় ঝরণা বইয়ে দেব। আমি মরু-এলাকায় পুকুর তৈরী করব, আর শুকনা মাটিতে ফোয়ারা খুলে দেব।
Explore যিশাইয় 41:18
9
যিশাইয় 41:17
“দুঃখী ও অভাবীরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ্ শুকিয়ে গেছে। কিন্তু আমি সদাপ্রভুই তাদের উত্তর দেব; আমি ইস্রায়েলের ঈশ্বর তাদের ত্যাগ করব না।
Explore যিশাইয় 41:17
10
যিশাইয় 41:4
কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ হয়েছে? বংশের পর বংশে কি ঘটবে তা কে প্রথম থেকে ঠিক করে রেখেছেন? আমি সদাপ্রভুই প্রথম থেকে আছি আর শেষ সময়ের লোকদের সংগেও থাকব।”
Explore যিশাইয় 41:4
11
যিশাইয় 41:19-20
আমি মরু-এলাকায় এরস, বাব্লা, গুলমেঁদি ও বুনো জলপাই গাছ লাগাব আর মরুভূমিতে লাগাব বেরস, ঝাউ ও তাশূর গাছ, যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, সদাপ্রভুর হাতই এই কাজ করেছে, ইস্রায়েলের সেই পবিত্রজনই এই সব করেছেন।”
Explore যিশাইয় 41:19-20