1
যিহিষ্কেল 7:19
Pobitro Baibel
SBCL
তাদের রূপা তারা রাস্তায় রাস্তায় ফেলে দেবে এবং তাদের সোনা হবে একটা অশুচি জিনিস। সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপা তাদের রক্ষা করতে পারবে না। তা দিয়ে তাদের খিদে মিটবে না বা পেট ভরবে না। আসলে সেগুলোই তাদের পাপের মধ্যে ফেলেছে।
Compare
Explore যিহিষ্কেল 7:19
2
যিহিষ্কেল 7:27
রাজা বিলাপ করবে, রাজপুরুষ হতভম্ব হবে, আর দেশের লোকদের হাত কাঁপতে থাকবে। আমি তাদের চালচলন অনুসারে তাদের সংগে ব্যবহার করব এবং তাদের পাওনা অনুসারেই শাস্তি দেব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Explore যিহিষ্কেল 7:27
3
যিহিষ্কেল 7:4
আমি তোমার দিকে মমতার চোখে দেখব না বা তোমাকে রেহাইও দেব না; তোমার চালচলন ও তোমার মধ্যেকার জঘন্য কাজের জন্য আমি নিশ্চয়ই তোমাকে শাস্তি দেব। তখন তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Explore যিহিষ্কেল 7:4
4
যিহিষ্কেল 7:9
আমি মমতার চোখে তোমাদের দিকে তাকাব না বা তোমাদের রেহাইও দেব না; তোমাদের চালচলন ও তোমাদের মধ্যেকার জঘন্য কাজের পাওনা আমি তোমাদের দেব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই আঘাত করি।
Explore যিহিষ্কেল 7:9