তারপর আমি হোরেব পাহাড়ের কাছে তোমার সামনে একটা পাথরের উপর গিয়ে দাঁড়াব। তুমি সেই পাথরের গায়ে আঘাত করবে আর তাতে লোকদের খাবার জন্য সেখান থেকে জল বের হয়ে আসবে।” ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের সামনে মোশি তা-ই করলেন।
লোকেরা এই রফীদীমে ঝগড়া করেছিল এবং বলেছিল, “সদাপ্রভু কি আমাদের সংগে আছেন, না নেই? ” এই কথাগুলো দিয়ে সদাপ্রভুকে তারা পরীক্ষা করে দেখেছিল। সেইজন্য মোশি এই জায়গাটার দু’টা নাম দিয়েছিলেন মঃসা (যার মানে “পরীক্ষা”) এবং মরীবা (যার মানে “ঝগড়া”)।