যাত্রাপুস্তক 17:11-12
যাত্রাপুস্তক 17:11-12 SBCL
যুদ্ধের সময়ে মোশি যতক্ষণ তাঁর হাত তুলে রাখতেন ততক্ষণ ইস্রায়েলীয়েরা জয়ী হত; আবার যখনই হাত নামাতেন তখন অমালেকীয়েরা জয়ী হত। এইভাবে মোশির হাত ভারী হয়ে উঠল। তখন তাঁরা একটা পাথর নিয়ে আসলেন, আর মোশি তার উপরে বসলেন। হারোণ ও হূর দু’পাশে থেকে তাঁর হাত দু’টা উঁচু করে ধরে রাখলেন। এতে বেলা ডুবে না যাওয়া পর্যন্ত তাঁর হাত দু’টা একই অবস্থায় রইল।





