Biểu tượng Ứng dụng Kinh Thánh
Biểu tượng Tìm kiếm

তীত 2

2
বিভিন্ন লোকের কর্তব্য সম্বন্ধে উপদেশ
1কিন্তু তুমি এমনভাবে শিক্ষা দাও যার সঙ্গে নিরাময় শিক্ষার সাদৃশ্য আছে। 2বৃদ্ধদেরকে বল, যেন তাঁরা মিতাচারী, ধীর, সংযত এবং ঈমানে, মহব্বতে, ধৈর্যে নিরাময় হন।
3সেভাবে বৃদ্ধাদেরকে বল, যেন তাঁরা আচার ব্যবহারে সম্মানের যোগ্য হন, অপবাদিকা বা পানাসক্তির বাঁদী হয়ে না পরেন, সুশিক্ষাদায়িনী হন; 4তাহলে তাঁরা যুবতীদেরকে উৎসাহিত করতে পারবেন যেন তারা স্বামী ও সন্তানদের ভালবাসে, 5সংযত হয়, সতী থাকে, নিজের সংসার ভালভাবে পরিচালনা করে, দয়ালু হয় ও নিজ নিজ স্বামীর বশীভূত হয়, যাতে কেউ আল্লাহ্‌র কালামের নিন্দা করতে না পারে।
6সেভাবে যুবকদেরকে উপদেশ দাও যাতে তারা নিজেদের দমনে রাখে। 7আর তুমি নিজে সমস্ত বিষয়ে সৎকর্মের আদর্শ হও, শিক্ষায় সাধুতা ও গাম্ভীর্যতা বজায় রাখ, 8এবং এমনভাবে নিরাময় কালাম শিক্ষা দাও যেন কেউ দোষ ধরতে না পারে, যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলবার কোন সুযোগ না পাওয়াতে লজ্জিত হয়।
9গোলামদেরকে বল, যেন তারা নিজ নিজ মালিকের বশীভূত থাকে ও সমস্ত বিষয়ে তাদের সন্তুষ্ট রাখে, প্রতিবাদ না করে, 10কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বস্ত থাকে; আর এভাবে তারা আমাদের নাজাতদাতা আল্লাহ্‌র শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে পারে।
মসীহের আগমন ও পুনরাগমনের শুভফল
11কেননা আল্লাহ্‌র রহমত প্রকাশিত হয়েছে যা সমস্ত মানুষের জন্য নাজাত আনয়ন করে, 12তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষগুলো অস্বীকার করে সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি, 13এবং পরমধন্য আশাসিদ্ধির অপেক্ষা করি এবং মহান আল্লাহ্‌ ও আমাদের নাজাতদাতা ঈসা মসীহের মহিমার প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করি। 14ইনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করেন এবং নিজের জন্য এমন লোকদেরকে পাক-পবিত্র করেন যারা তাঁর নিজস্ব লোক হবে এবং সৎকর্ম করতে গভীরভাবে আগ্রহী হবে।
15তুমি এসব কথা বল এবং সমপূর্ণ ক্ষমতার সঙ্গে উপদেশ দাও ও অনুযোগ কর; কেউ যেন তোমাকে তুচ্ছ করতে না পারে।

Đang chọn:

তীত 2: BACIB

Tô màu

Sao chép

So sánh

Chia sẻ

None

Bạn muốn lưu những tô màu trên tất cả các thiết bị của mình? Đăng ký hoặc đăng nhập