জবুর শরীফ 2
2
জবুর
1জাতিবৃন্দ কেন কলহ করে?
লোকবৃন্দ কেন অনর্থক বিষয় নিয়ে ধ্যান করে?
2দুনিয়ার বাদশাহ্রা দণ্ডায়মান হয়,
শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে,
মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;
3বলে, ‘এসো, আমরা ওদের বন্ধন ছিঁড়ে ফেলি,
নিজের কাছ থেকে ওদের দড়ি খুলে ফেলি।’
4যিনি বেহেশতে উপবিষ্ট, তিনি হাসবেন;
মাবুদ তাদের বিদ্রূপ করবেন।
5তখন তিনি ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন,
কোপে তাদেরকে ভয় দেখাবেন।
6আমিই আমার বাদশাহ্কে স্থাপন করেছি
আমার পবিত্র সিয়োন পর্বতে।
7আমি মাবুদের নির্দেশের কথা বলবো;
তিনি আমাকে বললেন, তুমি আমার পুত্র,
আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।
8আমার কাছে যাচ্ঞা কর,
আমি তোমাকে উত্তরাধিকার হিসেবে জাতিদেরকে দেব,
দুনিয়ার প্রান্তগুলো তোমার অধিকারে এনে দেব।
9তুমি লোহার দণ্ড দ্বারা তাদেরকে ভাঙ্গবে,
কুম্ভকারের পাত্রের মত খণ্ড-বিখণ্ড করবে।
10অতএব এখন বাদশাহ্গণ! বিবেচক হও;
দুনিয়ার বিচারকগণ! শাসন গ্রহণ কর।
11তোমরা সভয়ে মাবুদের এবাদত কর,
সকম্পে উল্লাস কর।
12পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন
ও তোমরা পথে বিনষ্ট হও,
কারণ ক্ষণমাত্রে তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে।
সুখী তারা সকলে, যাঁরা তাঁর মধ্যে আশ্রয় নেয়।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013