ইউসা 16
16
ইউসুফ-বংশের সীমানা
1আর গুলিবাঁটক্রমে ইউসুফ-বংশের অংশ জেরিকোর নিকটস্থ জর্ডান, অর্থাৎ পূর্ব দিকস্থিত জেরিকোর পানি থেকে, জেরিকো থেকে পর্বতময় দেশ দিয়ে উপরের দিকে উঠে গিয়ে মরুভূমিতে বেথেলে গেল; 2আর বেথেল থেকে লুসে এবং সেই স্থান হয়ে অর্কীয়দের সীমা পর্র্যন্ত আটারোতে গমন করলো। 3আর পশ্চিম দিকে যফলেটিয়দের সীমার দিকে নিম্নতর বৈৎ-হোরোনের সীমা পর্র্যন্ত, গেষর পর্র্যন্ত গমন করলো এবং তার সীমান্তভাগ ছিল সমুদ্রে। 4এভাবে ইউসুফ-বংশের মানশা ও আফরাহীম স্ব স্ব অধিকার গ্রহণ করলো।
5নিজ নিজ গোষ্ঠী অনুসারে আফরাহীম-বংশের লোকদের সীমা এরকম পূর্ব দিকে উচ্চতর বৈৎ-হোরোন পর্র্যন্ত অটারোৎ-অদ্দর তাদের অধিকারের সীমা হল; 6পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্মথতের উত্তরে গেল; আরো পরে সেই সীমা পূর্ব দিকে ঘুরে তানৎ-শীলো পর্র্যন্ত গিয়ে তার কাছ দিয়ে যানোহের পূর্ব দিকে গেল। 7এভাবে পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে জেরিকো পর্র্যন্ত গিয়ে জর্ডনে গিয়ে পড়লো। 8পরে সেই সীমা তপূহ থেকে পশ্চিম দিক হয়ে কান্না স্রোতে গেল ও তার সীমান্ত ভাগ সমুদ্রে ছিল। স্ব স্ব গাষ্ঠী অনুসারে আফরাহীম-সন্তানদের বংশের এই অধিকার। 9এছাড়া, মানাশা-বংশের লোকদের অধিকারের মধ্যে আফরাহীম-বংশের লোকদের জন্য পৃথক্কৃত নানা নগর ও সেগুলোর গ্রাম ছিল। 10কিন্তু তারা গেষরবাসী কেনানীয়দের অধিকারচ্যুত করলো না, কিন্তু কেনানীয়েরা আজও পর্র্যন্ত আফরাহীমের মধ্যে বাস করে তাদের কর্মাধীন গোলাম হয়ে রয়েছে।
اکنون انتخاب شده:
ইউসা 16: BACIB
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013