সোলায়মানের শীর 1
1
1এটা সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।
প্রিয়ার কথা:
2তুমি চুম্বনে চুম্বনে আমাকে ভরে দাও,
কারণ তোমার ভালবাসা আংগুর-রসের চেয়েও ভাল।
3তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে;
ঢেলে দেওয়া খোশবুর মতই তোমার নাম।
তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।
4আমি বাদশাহ্কে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও;
চল, আমরা তাড়াতাড়ি যাই।”
তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন।
জেরুজালেমের মেয়েদের কথা:
আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব;
আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব।
প্রিয়ার কথা:
তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।
5হে জেরুজালেমের মেয়েরা,
আমি কায়দারের তাম্বুর মত কালো
কিন্তু সোলায়মানের তাম্বুর পর্দার মত সুন্দরী।
6আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না,
কারণ সূর্য আমার রং কালো করেছে।
আমার ভাইয়েরা আমার উপর রাগ করে
আংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে,
সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।
7হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল,
কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও?
তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও?
তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছে
কেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?
রাখালদের কথা:
8হে সেরা সুন্দরী, তুমি যদি তা না জান
তবে ভেড়ার পালের পায়ের চিহ্ন ধরে এসে
রাখালদের তাম্বুগুলোর কাছে তোমার সব ছাগলের বাচ্চা চরাও।
প্রিয়ের কথা:
9হে আমার প্রিয়তমা,
ফেরাউনের রথের এক স্ত্রী-ঘোড়ার সংগে
আমি তোমার তুলনা করেছি।
10তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে,
তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছে
আর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।
11আমরা তোমার জন্য সোনার কারুকাজ করা
রূপার কানের দুল তৈরী করব।
প্রিয়ার কথা:
12বাদশাহ্ যখন তাঁর বিছানায় ছিলেন
তখন আমার সুগন্ধি সুগন্ধ ছড়াতে লাগল।
13আমার প্রিয় আমার কাছে যেন গন্ধরস রাখার ছোট থলি
যা আমার বুকের মাঝখানে থাকে।
14আমার প্রিয় আমার কাছে যেন এক গোছা মেহেদী ফুল
যা ঐন্-গদীর আংগুর ক্ষেতে জন্মায়।
প্রিয়ের কথা:
15প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!
হ্যাঁ, তুমি সুন্দরী।
তোমার চোখ দু’টা ঘুঘুর মত।
প্রিয়ার কথা:
16প্রিয় আমার, কি সুন্দর তুমি!
হ্যাঁ, তুমি খুবই সুন্দর।
আমাদের বিছানা পাতা-ভরা ডাল দিয়ে তৈরী।
17এরস গাছ আমাদের ঘরের কড়িকাঠ,
আর বেরস গাছ আমাদের ঘরের ছাদের বীম।
Currently Selected:
সোলায়মানের শীর 1: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006

: