ইউসা 24
24
শিখিমের ব্যবস্থার কথা
1এর পর ইউসা বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীকে শিখিমে এক জায়গায় জমায়েত করলেন। তিনি বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের এবং কর্মচারীদের ডাকলেন। তাতে তাঁরা আল্লাহ্র সামনে উপস্থিত হলেন।
2ইউসা সমস্ত লোকদের বললেন, “ইসরাইলীয়দের মাবুদ আল্লাহ্ বলেছেন, ‘অনেক কাল আগে তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে বাস করত এবং দেব-দেবীর পূজা করত। তাদের মধ্যে একজন ছিল ইব্রাহিম ও নাহুরের পিতা তারেখ। 3কিন্তু আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমকে নদীর ওপার থেকে নিয়ে এসে কেনান দেশের সব জায়গায় ঘুরালাম এবং তার বংশ অনেক বাড়িয়ে দিলাম। আমি তাকে ইসহাককে দান করলাম, 4আর ইসহাককে দান করলাম ইয়াকুব আর ইস্কে। সেয়ীরের পাহাড়ী এলাকাটা আমি ইস্কে সম্পত্তি হিসাবে দিলাম, কিন্তু ইয়াকুব ও তার ছেলেরা গেল মিসর দেশে।
5“ ‘তারপর আমি মূসা ও হারুনকে পাঠালাম। আমার কাজ দ্বারা আমি মিসরীয়দের আঘাত করলাম, আর তার পরে আমি তোমাদের বের করে আনলাম। 6তোমাদের পূর্বপুরুষেরা মিসর থেকে বের হয়ে সমুদ্রের কাছে আসল। এদিকে মিসরীয়রা রথ ও ঘোড়সওয়ার নিয়ে লোহিত সাগর পর্যন্ত তাদের পিছনে পিছনে তাড়া করে আসল। 7কিন্তু বনি-ইসরাইলরা আমার কাছে ফরিয়াদ জানালে পর আমি তাদের ও মিসরীয়দের মাঝখানে অন্ধকার করে দিলাম। আমি মিসরীয়দের উপর সাগরের পানি ফিরিয়ে এনে তাদের তলিয়ে দিলাম। মিসরীয়দের অবস্থা আমি কি করেছিলাম তা তো তোমরা নিজেরাই দেখেছ। তারপর তোমরা অনেক দিন মরুভূমিতে বাস করেছ।
8“ ‘এর পর আমি জর্ডানের পূর্ব দিকের বাসিন্দা আমোরীয়দের দেশে তোমাদের নিয়ে আসলাম। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল কিন্তু আমি তোমাদের হাতে তাদের তুলে দিলাম। তোমাদের সামনে থেকে আমি তাদের ধ্বংস করে ফেললাম আর তোমরা তাদের দেশ দখল করে নিলে। 9পরে সিপ্পোরের ছেলে মোয়াবের বাদশাহ্ বালাক বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হল এবং তোমাদের বদদোয়া দেবার জন্য বাউরের ছেলে বালামকে ডেকে আনল। 10কিন্তু বালামের কথায় কান দিতে আমি রাজী হই নি, তাই সে বারবারই তোমাদের দোয়া করেছিল। বালাকের হাত থেকে আমিই তোমাদের উদ্ধার করলাম।
11“ ‘তারপর তোমরা জর্ডান পার হয়ে জেরিকোতে আসলে। জেরিকো শহরের লোকেরা এবং আমোরীয়, পরিষীয়, কেনানীয়, হিট্টীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়রা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের সবাইকে তোমাদের হাতে তুলে দিলাম। 12আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠিয়ে দিলাম; ভিমরুলগুলো তোমাদের সামনে থেকে সেই দু’জন আমোরীয় বাদশাহ্কে তাড়িয়ে দিল। তোমরা যে তোমাদের তলোয়ার বা তীর-ধনুক দিয়ে এটা করেছ তা নয়। 13যে জমিতে তোমরা কোন পরিশ্রম কর নি এবং যে শহর ও গ্রাম তোমরা গড়ে তোল নি আমি সেগুলো তোমাদের দিলাম। তোমরা সেই সব শহর ও গ্রামে এখন বাস করছ; তা ছাড়া যে আংগুর ক্ষেত তোমরা কর নি আর যে জলপাই গাছ তোমরা লাগাও নি সেগুলোর ফলও তোমরা খা"ছ।’ ”
14তারপর ইউসা বললেন, “এখন তোমরা খাঁটি অন্তরে বিশ্বস্তভাবে মাবুদকে ভয় কর এবং তাঁর এবাদত কর। তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে ও মিসর দেশে যে সব দেব-দেবীর পূজা করতেন সেগুলো তোমরা দূর করে দিয়ে মাবুদের এবাদত কর। 15কিন্তু মাবুদের এবাদত করতে যদি তোমাদের পছন্দ না হয় তবে যার এবাদত তোমরা করবে তা আজই ঠিক করে নাও। তোমাদের পূর্বপুরুষেরা ফোরাত নদীর ওপারে থাকতে যে সব দেব-দেবীর পূজা করতেন তাদের এবাদত করবে, না কি যাদের দেশে তোমরা বাস করছ সেই আমোরীয়দের দেব-দেবীদের এবাদত করবে? তবে আমি ও আমার পরিবারের সবাই মাবুদের এবাদত করব।”
16জবাবে লোকেরা বলল, “মাবুদকে ত্যাগ করে দেব-দেবীর পূজা করা যেন আমাদের দ্বারা কখনও না হয়। 17আমাদের মাবুদ আল্লাহ্ নিজেই আমাদের ও আমাদের পূর্বপুরুষদের মিসর দেশ থেকে, সেই গোলামীর দেশ থেকে বের করে এনেছেন এবং আমাদের চোখের সামনেই সেই সব বড় বড় অলৌকিক চিহ্ন দেখিয়েছেন। আমাদের সারা যাত্রা পথে এবং যে সব জাতির মধ্য দিয়ে আমরা এসেছি তাদের হাত থেকে তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেন। 18এই দেশের বাসিন্দা আমোরীয়দের এবং অন্যান্য সব জাতিদের মাবুদই আমাদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরাও মাবুদের এবাদত করব, কারণ তিনিই আমাদের আল্লাহ্।”
19এই কথা শুনে ইউসা লোকদের বললেন, “কিন্তু তোমরা তাঁর এবাদত করতে পারবে না, কারণ তিনি আল্লাহ্ পাক, তাঁর পাওনা এবাদত তিনি আর কাউকে পেতে দেবেন না। তোমাদের বিদ্রোহ ও তোমাদের গুনাহ্ তিনি মাফ করবেন না। 20তোমরা যদি মাবুদকে ত্যাগ করে দেব-দেবীর সেবা কর তবে তিনি তোমাদের দিক থেকে ফিরবেন এবং যদিও তিনি আগে তোমাদের মেহেরবানী করেছেন কিন্তু তখন তোমাদের উপর গজব এনে তোমাদের শেষ করে দেবেন।”
21এতে লোকেরা ইউসাকে বলল, “না, আমরা মাবুদেরই এবাদত করব।”
22তখন ইউসা বললেন, “এই কথার দ্বারা তোমরা নিজেরাই নিজেদের সাক্ষী হয়ে রইলে যে, মাবুদকেই তোমরা এবাদত করবার জন্য বেছে নিয়েছ।”
জবাবে তারা বলল, “জ্বী, আমরা সাক্ষী রইলাম।”
23ইউসা বললেন, “তাহলে তোমাদের মধ্যে যে সব দেব-দেবী আছে তা এখনই তোমরা দূর করে দাও এবং বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র উপরেই তোমাদের মন রাখ।”
24তখন সবাই ইউসাকে বলল, “আমরা আমাদের মাবুদ আল্লাহ্রই এবাদত করব এবং তাঁরই হুকুম পালন করব।”
25ইউসা সেই দিন বনি-ইসরাইলদের জন্য একটা ব্যবস্থা স্থির করলেন এবং শিখিমে আইন ও নিয়ম পালন করবার জন্য তাদের নির্দেশ দিলেন। 26সমস্ত কিছু তিনি আল্লাহ্র শরীয়তের একটা কিতাবে লিখে রাখলেন। তিনি একটা বড় পাথর নিয়ে মাবুদের পবিত্র জায়গার কাছে এলোন গাছের তলায় স্থাপন করলেন।
27পরে তিনি সমস্ত লোকদের বললেন, “এই পাথরটা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবে। মাবুদ আমাদের কাছে যে সব কথা বলেছেন তা এই পাথরটা শুনেছে। যদি তোমরা তোমাদের আল্লাহ্কে অস্বীকার কর তবে এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।” 28এর পর ইউসা সবাইকে তাদের নিজের নিজের জায়গা-জমিতে পাঠিয়ে দিলেন।
হযরত ইউসা (আঃ)-এর ইন্তেকাল
29এই সব ঘটনার পর মাবুদের গোলাম নূনের ছেলে ইউসা একশো দশ বছর বয়সে ইন্তেকাল করলেন। 30লোকেরা গাশ পাহাড়ের উত্তরে তাঁর সম্পত্তির মধ্যে, অর্থাৎ আফরাহীমের পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহে তাঁকে দাফন করল।
31ইউসার জীবনকালে এবং তাঁর পরে যে সব বৃদ্ধ নেতারা বনি-ইসরাইলদের জন্য মাবুদ যা কিছু করেছিলেন তা দেখেছিলেন তাঁদের জীবনকালে বনি-ইসরাইলরা মাবুদের এবাদত করেছিল।
32ইউসুফের হাড়গুলো, যা বনি-ইসরাইলরা মিসর দেশ থেকে নিয়ে এসেছিল, সেগুলো তারা শিখিমে দাফন করে রেখেছিল। ইয়াকুব এই জায়গাটা শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিয়েছিলেন। এই জায়গাটা ইউসুফের বংশধরদের সম্পত্তির মধ্যে পড়েছিল।
33পরে হারুনের ছেলে ইলিয়াসর ইন্তেকাল করলে তাঁকে গিবিয়াতে দাফন করা হল। আফরাহীমের পাহাড়ী এলাকার এই জায়গাটা তাঁর ছেলে পীনহসকে দেওয়া হয়েছিল।
Currently Selected:
ইউসা 24: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006