Bible App logo
Search Icon

ইউসা 16

16
আফরাহীম ও মানশা-গোষ্ঠীর জায়গা
1গুলিবাঁট অনুসারে ইউসুফ-গোষ্ঠীর লোকদের যে জায়গা দেওয়া হল তার সীমানা শুরু হল জেরিকোর উল্টাদিকে জেরিকোর ঝর্ণাটার পূর্ব দিকে জর্ডান নদী থেকে। তারপর সীমারেখাটা মরুভূমির মধ্য দিয়ে গিয়ে বেথেলের পাহাড়ী এলাকায় উঠে গেল। 2বেথেল থেকে সেটা লূসে গেল এবং লূস থেকে অটারোতে অর্কীয়দের জায়গা পর্যন্ত গেল। 3তারপর সীমারেখাটা পশ্চিমে নেমে গিয়ে নীচের বৈৎ-হোরোণের এলাকা পর্যন্ত যফ্‌লেটীয়দের জায়গায় গিয়ে সেখান থেকে গেষরে গেল এবং ভূমধ্যসাগরে গিয়ে সীমানাটা শেষ হল। 4ইউসুফের ছেলে মানশা ও আফরাহীম-গোষ্ঠীর লোকেরা এই সব সম্পত্তি পেল।
5-6আফরাহীম-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোর জায়গা হল এই: পূর্ব দিকে তাদের সম্পত্তির সীমারেখা অটারোৎ-অদ্দর থেকে শুরু হয়ে উপরের বৈৎ-হোরোণে গিয়ে ভূমধ্যসাগর পর্যন্ত গেল। তারপর উত্তর দিকে সেই সীমারেখা মিক্‌মথত থেকে ঘুরে পূর্ব দিকে তানৎ-শীলো পার হয়ে যানোহের পূর্ব দিকে গেল। 7যানোহ থেকে সেটা নেমে গিয়ে অটারোৎ এবং নারঃ হয়ে জেরিকোর সীমা ঘেঁসে জর্ডানে গিয়ে পড়ল। 8উত্তর দিকের সেই সীমারেখা তপূহ থেকে পশ্চিম দিকে কান্না শুকনা নদী হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল আফরাহীম-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি। 9এছাড়া মানশা-গোষ্ঠীর সম্পত্তির মধ্যেকার কতগুলো শহর ও তাদের আশেপাশের গ্রামগুলো আফরাহীম-গোষ্ঠীকে দেওয়া হয়েছিল।
10গেষরে যে সব কেনানীয়রা বাস করত তাদের তারা তাড়িয়ে বের করে দেয় নি। আজও তারা আফরাহীম-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছে; তবে আফরাহীম-গোষ্ঠীর গোলাম হিসাবে তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে।

Currently Selected:

ইউসা 16: MBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in