ইশাইয়া 59
59
ইসরাইলের গুনাহ্
1দেখ, মাবুদের হাত এত খাটো নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না। 2কিন্তু তোমাদের অন্যায় মাবুদের কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের গুনাহের দরুন তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না। 3তোমাদের হাত রক্তে আর আংগুল গুনাহে নাপাক হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে আর তোমাদের জিভ্ দুষ্টতার কথা বলে। 4কেউ ন্যায়ভাবে মামলা করে না, কেউ সততার সংগে মামলার ওকালতি করে না। তারা বাজে যুক্তির উপর ভরসা করে আর মিথ্যা কথা বলে; তারা দুষ্টতা গর্ভে ধরে আর খারাপীর জন্ম দেয়। 5তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় আর মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলোর একটা ভাঙ্গলে বিষাক্ত সাপ বের হয়। 6তাদের মাকড়সার জালে কাপড় হয় না; তারা যা পরে তা দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের সব কাজ খারাপ, তাদের হাতে আছে অনিষ্টের কাজ। 7তাদের পা গুনাহের দিকে দৌড়ে যায়; তারা নির্দোষীর রক্তপাত করবার জন্য তাড়াতাড়ি যায়। তাদের চিন্তা সবই খারাপ এবং তাদের পথে ধ্বংস ও সর্বনাশ থাকে। 8তারা শান্তির পথ জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না।
গুনাহ্ স্বীকার
9সেইজন্য ন্যায়বিচার আমাদের কাছ থেকে দূরে থাকে আর সততা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় না। আমরা আলো পেতে চাই, কিন্তু সবই অন্ধকার; উজ্জ্বলতা পেতে চাই, কিন্তু ঘন ছায়ায় চলি। 10আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই; যাদের চোখ নেই তাদের মতই পথ হাতড়াই। যেন সন্ধ্যা হয়েছে সেইভাবে আমরা দুপুরেই উচোট খাই; আমরা জীবিতদের মধ্যে মরার মত। 11আমরা সবাই ভল্লুকের মত গর্জন করি, ঘুঘুর মত কাতর স্বরে ডাকি। আমরা ন্যায়বিচার পেতে চাই, কিন্তু পাই না; আমরা উদ্ধার পেতে চাই, কিন্তু তা অনেক দূরে থাকে।
12হে মাবুদ, তোমার চোখে আমাদের অন্যায় অনেক বেশী; আমাদের গুনাহ্ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমাদের অন্যায় আমাদের সংগে সংগেই রয়েছে আর আমাদের দোষের বিষয় আমরা জানি। 13সেগুলো হল, বিদ্রোহ আর তোমাকে অস্বীকার করা, আমাদের আল্লাহ্র কাছ থেকে দূরে সরে যাওয়া, জুলুম ও বিদ্রোহের জন্য উস্কে দেওয়া আর দিল থেকে মিথ্যা কথা বের করে এনে তা বলা। 14সেইজন্য ন্যায়বিচারকে হটিয়ে দেওয়া হয়েছে আর ন্যায্যতা দূরে দাঁড়িয়ে আছে; সত্য রাস্তায় রাস্তায় উচোট খেয়েছে, সততা ঢুকতে পারছে না। 15সত্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না, আর যে খারাপীকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়।
ইসরাইলের মুক্তিলাভ
মাবুদ এই সব দেখলেন আর ন্যায়বিচার নেই বলে অসন্তুষ্ট হলেন। 16তিনি দেখে অবাক হলেন যে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবার জন্য কেউ নেই; কাজেই তিনি তাঁর শক্তিশালী হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন আর এই কাজে তাঁর ন্যায্যতা তাঁকে সাহায্য করল। 17তিনি বুক রক্ষার জন্য ন্যায্যতা পরলেন আর মাথা রক্ষার জন্য উদ্ধার মাথায় দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন আর চাদরের মত করে আগ্রহ গায়ে জড়ালেন। 18লোকেরা যা করেছে তা-ই তিনি তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর রাগ ঢেলে দেবেন আর শত্রুদের কুকাজের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের যা পাওনা তা-ই তিনি তাদের দেবেন। 19পশ্চিম দিকের লোকেরা মাবুদকে ভয় করবে আর পূর্ব দিকের লোকেরা তাঁর মহিমা দেখে ভয় পাবে, কারণ মাবুদ তাঁর নিঃশ্বাসের ঝাপ্টায় তাড়ানো বাঁধ-ভাংগা বন্যার মত আসবেন। 20মাবুদ বলছেন, “ইয়াকুবের যারা তওবা করেছে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন। 21তাদের জন্য আমার ব্যবস্থা এই: আমার যে রূহ্ তোমাদের উপরে আছে আর আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের, তোমাদের ছেলেমেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না; তা এখন থেকে চিরকাল থাকবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Currently Selected:
ইশাইয়া 59: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006

: