ইশাইয়া 27
27
ইসরাইলের উদ্ধার লাভ
1সেই দিন মাবুদ তাঁর ভয়ংকর, মহান ও ক্ষমতাপূর্ণ তলোয়ার দিয়ে সেই এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন। তিনি সমুদ্রের সেই দানবকে কেটে ফেলবেন।
2সেই দিন এই কাওয়ালী গাওয়া হবে:
“তোমরা কাওয়ালী গাও সেই আংগুর ক্ষেতের বিষয় নিয়ে
যেখান থেকে রস পাওয়া যায়।
3আমি মাবুদ তার দেখাশোনা করি;
আমি সব সময় তাতে পানি দিই।
যাতে কেউ তার ক্ষতি করতে না পারে
সেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।
4তার উপর আমার রাগ নেই।
আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়!
তাহলে আমি তাদের পায়ে মাড়াব
আর সেগুলো সবই পুুড়িয়ে দেব।
5সেগুলো বরং আশ্রয়ের জন্য আমার কাছে আসুক;
আমার সংগে শান্তি স্থাপন করুক।
জ্বী, তারা আমার সংগে শান্তি স্থাপন করুক।
6আগামী দিনগুলোতে ইয়াকুব শিকড় বসাবে,
ইসরাইল কুঁড়ি ধরিয়ে ফুল ফোটাবে
আর ফল দিয়ে সারা দুনিয়া ভরিয়ে দেবে।”
7ইসরাইলের আঘাতকারীদের যেমন মাবুদ আঘাত করেছেন তেমনি করে তিনি ইসরাইলকে আঘাত করেন নি; যারা তাকে হত্যা করেছে তাদের মত করে তিনি তাকে হত্যা করেন নি। 8তিনি বিচার করে তাকে বের করে দিয়েছেন, কিন্তু তাতে পাওনার অতিরিক্ত শাস্তি দেওয়া হয় নি; পূর্বের বাতাসের মত করে তাঁর ভীষণ ঝাপটায় তিনি তাকে তাড়িয়ে বের করে দিয়েছেন। 9এর মধ্য দিয়ে ইয়াকুবের গুনাহের দেনা পরিশোধ করা হবে, কিন্তু তার সব গুনাহ্ দূর করবার আগে চুনা পাথরের মত করে সে তার বেদীর সব পাথর চুরমার করবে; কোন আশেরা-খুঁটি বা ধূপ-বেদী থাকবে না। 10দেয়াল-ঘেরা শহরটা নির্জন হয়েছে; তা ছেড়ে যাওয়া বাসস্থান ও মরুভূমির মত ত্যাগ করা হয়েছে। সেখানে বাছুর চরে বেড়াবে ও শুয়ে থাকবে; তারা গাছের সব পাতা খেয়ে ফেলবে। 11তার ডালপালা শুকালে পর ভেংগে ফেলা হবে আর স্ত্রীলোকেরা এসে সেগুলো দিয়ে আগুন জ্বালাবে। এটা একটা বুদ্ধিহীন জাতি, কাজেই যিনি তাদের তৈরী করেছেন তাদের উপর তাঁর কোন মমতা নেই; তাদের প্রতি তাদের সৃষ্টিকর্তার কোন রহমত নেই।
12হে বনি-ইসরাইলরা, সেই দিন বয়ে যাওয়া ফোরাত থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত শস্য ঝাড়ার মত করে মাবুদ তোমাদের ঝাড়বেন, আর এক এক করে তোমাদের জমায়েত করবেন। 13সেই দিন একটা বিরাট শিংগা বাজবে। এতে যারা আশেরিয়া দেশে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং যাদের মিসর দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা আসবে আর জেরুজালেমের পবিত্র পাহাড়ে মাবুদের এবাদত করবে।
Currently Selected:
ইশাইয়া 27: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006

: