দ্বিতীয় বিবরণ 6:1-2
দ্বিতীয় বিবরণ 6:1-2 MBCL
“তোমাদের মাবুদ আল্লাহ্ এই সব হুকুম, নিয়ম ও নির্দেশ তোমাদের শিক্ষা দেবার জন্য আমাকে হুকুম দিয়েছেন, যেন জর্ডান নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা তা পালন করে চল। এতে তোমরা, তোমাদের ছেলেমেয়েরা ও তাদের বংশধরেরা তোমাদের মাবুদ আল্লাহ্কে ভয় করে তাঁর দেওয়া এই সব নিয়ম ও হুকুম সারা জীবন পালন করবে এবং তার ফলে অনেক দিন বেঁচে থাকবে।





