YouVersion Logo
Search Icon

সোলায়মান 1

1
1এটি সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।
2তিনি তাঁর মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন;
কারণ তোমার মহব্বত আঙ্গুর-রস থেকেও উত্তম।
3তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট;
তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত;
এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।
4আমাকে আকর্ষণ কর।
আমরা তোমার পিছনে দৌড়াব।
বাদশাহ্‌ নিজের অন্তঃপুরে আমাকে এনেছেন।
আমরা তোমাতে উল্লসিতা হব, আনন্দ করবো,
আঙ্গুর-রস থেকেও তোমার প্রেমের কথা বেশি উল্লেখ করবো;
লোকে ন্যায়ত তোমাকে মহব্বত করে।
5অয়ি জেরুশালেমের কন্যারা।
আমি কালো রংয়ের, কিন্তু সুন্দরী,
কায়দারের তাঁবুর মত, সোলায়মানের পর্দার মত।
6তোমরা আমার প্রতি এভাবে দৃষ্টিপাত করো না যে, আমি কালো রংয়ের,
কারণ সূর্যই আমাকে বিবর্ণা করেছে।
আমার ভাইয়েরা আমার উপর রাগ করলো,
আমাকে সকল আঙ্গুরক্ষেতের রক্ষিকা করলো,
আমার নিজের আঙ্গুরক্ষেত আমি রক্ষা করি নি।
----
7হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল,
তুমি [পাল] কোথায় চরাচ্ছো?
মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাচ্ছো?
তোমার সখাদের পালের কাছে,
আমি কেন ঘোমটা দেওয়া নারীর মত হব?
8অয়ি নারীকুল-সুন্দরী! তুমি যদি না জান,
তবে পালের পদচিহ্ন ধরে গমন কর,
এবং পালকদের তাঁবুগুলোর কাছে,
তোমার ছাগলের বাচ্চাগুলোকে চরাও।
9ফেরাউনের রথের একটি স্ত্রী-ঘোড়ার সঙ্গে
অয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করেছি।
10তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে,
হার তোমার গলায় শোভা পাচ্ছে।
11আমরা তোমার জন্য সোনার অলংকার প্রস্তুত করবো,
তা রূপা দিয়ে সাজানো হবে।
----
12যখন বাদশাহ্‌ সভায় বসলেন,
আমার জটামাংসীর সৌরভ ছড়াতে লাগল।
13আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত,
যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।
14আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত,
যা ঐন্‌-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে।
----
15দেখ, তুমি সুন্দরী,
অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,
তোমার নয়নযুগল কবুতরের মত।
----
16হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হ্যাঁ, তুমি মনোহর,
আর আমাদের পালঙ্ক সবুজ রংয়ের।
17এরস গাছ আমাদের বাড়ির কড়িকাঠ,
দেবদারু আমাদের বরগা।
 

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in