জবুর শরীফ 85
85
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের কাওয়ালী।
1হে মাবুদ, তুমি তোমার দেশের প্রতি খুশি হয়েছ,
তুমি ইয়াকুবের বন্দীদশা ফিরিয়েছ।
2তুমি নিজের লোকদের অপরাধ মাফ করেছ,
তুমি তাদের সমস্ত গুনাহ্ আচ্ছাদন করেছ। [সেলা।]
3তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ,
তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।
4হে আমাদের উদ্ধারের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,
আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত কর।
5আমাদের উপরে কি চিরকাল ক্রুদ্ধ থাকবে?
তুমি কি বংশ পরম্পরায় ক্রোধ রাখবে?
6তুমিই কি আবার আমাদের সঞ্জীবিত করবে না,
যেন তোমার লোকেরা তোমাতে আনন্দ করে?
7হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদেরকে দেখাও,
আর তোমার উদ্ধার আমাদের প্রদান কর।
8আল্লাহ্ মাবুদ যা বলবেন, আমি তা শোনব;
কেননা তিনি তাঁর লোকদের,
তাঁর বিশ্বস্ত লোকদের কাছে শান্তির কথা বলবেন;
কিন্তু তারা যেন পুনর্বার মূর্খতায় ফিরে না যায়।
9সত্যিই তাঁর উদ্ধার তাদেরই নিকটবর্তী,
যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,
যেন আমাদের দেশে গৌরব বাস করতে পায়।
10অটল মহব্বত ও বিশ্বস্ততা পরসপর মিলিত হল,
ধার্মিকতা ও শান্তি পরসপর চুম্বন করলো।
11ভূমি থেকে সত্যের অঙ্কুর উঠে,
বেহেশত থেকে ধার্মিকতা হেঁট হয়ে দৃষ্টিপাত করেছে।
12নিশ্চয় মাবুদ মঙ্গল প্রদান করবেন,
আর আমাদের দেশ ফল প্রদান করবে।
13ধার্মিকতা তাঁর আগে আগে চলবে,
তাঁর পদক্ষেপের জন্য পথ প্রস্তুত করবে।
Currently Selected:
জবুর শরীফ 85: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013