জবুর শরীফ 62
62
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। যিদুথনের প্রণালীতে। হযরত দাউদের কাওয়ালী।
1আমার প্রাণ নীরবে আল্লাহ্র অপেক্ষা করছে,
তিনিই আমার উদ্ধারকর্তা।
2কেবল তিনিই মম শৈল ও মম উদ্ধার;
তিনি মম উচ্চদুর্গ, আমি কখনও বিচলিত হব না।
3তোমরা কতকাল এক জন মানুষকে আক্রমণ করবে,
সকলে তাকে জবেহ্ করবে,
হেলে পড়া দেয়াল ও ভাঙ্গা বেড়ার মত?
4ওরা কেবল তার উচ্চপদ থেকে তাকে নিপাত করার মন্ত্রণা করছে;
ওরা মিথ্যা কথায় আমোদ করে;
ওরা মুখে দোয়া করে, কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা।]
5হে আমার প্রাণ, নীরবে আল্লাহ্রই অপেক্ষা কর;
কেননা তাঁর মধ্য থেকেই আমার জন্য প্রত্যাশা আসে।
6কেবল তিনিই মম শৈল ও মম উদ্ধার;
তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হব না।
7আমার নাজাত ও আমার গৌরব আল্লাহ্র উপর ভরসা করে আছে;
আমার বলের শৈল ও আমার আশ্রয় আল্লাহ্র উপরে বিদ্যমান।
8হে সমস্ত লোক, সতত তাঁর উপর নির্ভর কর,
তাঁরই সম্মুখে তোমাদের মনের কথা ভেঙ্গে বল;
আল্লাহ্ই আমাদের আশ্রয়। [সেলা।]
9সামান্য লোকেরা বাষ্পমাত্র,
মান্যবান লোকেরা মিথ্যা;
তাদেরকে ওজন করলে তারা উপরে উঠে;
তাদের সর্বস্ব বাষ্পের চেয়ে লঘু।
10তোমরা উপদ্রবে নির্ভর করো না,
অপহরণে গর্ব করো না;
প্রচুর ঐশ্বর্য হলে তাতে মন দিও না।
11আল্লাহ্ একবার বলেছেন,
দু’বার আমি এই কথা শুনেছি;
পরাক্রম আল্লাহ্রই।
12আর, হে মালিক, অটল মহব্বত তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তার কর্মানুরূপ ফল দিয়ে থাক।
Currently Selected:
জবুর শরীফ 62: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013