জবুর শরীফ 47
47
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের কাওয়ালী।
1হে সমুদয় জাতি, করতালি দাও;
আনন্দরবে আল্লাহ্র উদ্দেশে জয়ধ্বনি কর।
2কেননা সর্বশক্তিমান মাবুদ ভয়াবহ,
তিনি সমস্ত দুনিয়ার উপরে মহান বাদশাহ্।
3তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন,
জাতিদেরকে আমাদের পায়ের তলায় রাখেন।
4তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন;
তা ইয়াকুবের গর্বের বিষয়, যাকে তিনি মহব্বত করলেন। [সেলা।]
5আল্লাহ্ জয়ধ্বনির উচ্চরব সহকারে,
মাবুদ তূরীধ্বনির উচ্চরব সহকারে, উপরে উঠে গেলেন।
6আল্লাহ্র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর;
আমাদের বাদশাহ্র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর।
7কেননা আল্লাহ্ সমস্ত দুনিয়ার বাদশাহ্;
বুদ্ধি সহযোগে তাঁর প্রশংসা-গজল কর।
8আল্লাহ্ জাতিদের উপরে রাজত্ব করেন;
আল্লাহ্ তাঁর পবিত্র সিংহাসনে উপবিষ্ট।
9জাতিদের প্রধানেরা একত্রিত হয়েছেন,
ইব্রাহিমের আল্লাহ্র লোক হিসেবে জমায়েত হয়েছেন;
কারণ দুনিয়ার সমস্ত ঢাল আল্লাহ্র;
তিনি অতিশয় উন্নত।
Currently Selected:
জবুর শরীফ 47: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013