জবুর শরীফ 37
37
জবুর
হযরত দাউদের।
1তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হয়ো না;
অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করো না।
2কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে,
সবুজ ঘাসের মত ম্লান হবে।
3মাবুদের উপর নির্ভর রাখ, সদাচরণ কর,
তবে দেশে বাস করবে, নিরাপত্তার জন্য আনন্দ করবে।
4আর মাবুদে আনন্দ কর,
তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন।
5তোমার গতি মাবুদের উপর অর্পণ কর,
তাঁর ওপর নির্ভর কর, তিনিই কাজ সাধন করবেন।
6তিনি আলোর মত তোমার ধার্মিকতা,
মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।
7মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক;
যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে,
যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।
8ক্রোধ থেকে নিবৃত্ত হও, ক্রোধ ত্যাগ কর,
রুষ্ট হয়ো না, হলে কেবল দুষ্কার্য করবে।
9কারণ দুরাচারেরা উচ্ছিন্ন হবে,
কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে,
তারাই দেশের অধিকারী হবে।
10আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,
তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।
11কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,
এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।
12দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,
তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।
13প্রভু তাকে উপহাস করবেন,
কেননা তিনি দেখেন, তার দিন আসছে।
দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,
14যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করতে পারে,
যেন সরলপথগামীদেরকে খুন করতে পারে,
15তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,
তাদের ধনুক ভেঙ্গে যাবে।
16ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,
সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।
17কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে;
কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।
18মাবুদ সিদ্ধদের সমস্ত দিন জানেন;
তাদের অধিকার চিরকাল থাকবে।
19তারা বিপদের সময় লজ্জিত হবে না,
দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হবে।
20কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে,
মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই;
তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।
21দুষ্ট ঋণ করে পরিশোধ করে না,
কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল।
22কেননা তাঁর দোয়ার পাত্রেরা
দেশের অধিকারী হবে,
কিন্তু তাঁর বদদোয়ার পাত্রেরা উচ্ছিন্ন হবে।
23মাবুদ কর্তৃক মানুষের পদক্ষেপগুলো স্থিরীকৃত হয়,
তার পথে তিনি প্রীত।
24পড়ে গেলেও সে ভূতলশায়ী হবে না;
কেননা মাবুদ তার হাত ধরে রাখেন।
25আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি,
কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি,
তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি।
26সেসব দিন রহম করে ও ধার দেয়,
তার বংশ দোয়া পায়।
27তুমি মন্দ থেকে দূরে যাও,
সদাচরণ কর, তাতে চিরকাল বাস করবে।
28কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন;
তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না;
তারা চিরকাল সুরক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।
29ধার্মিকেরা দেশের অধিকারী হবে
তারা নিয়ত সেখানে বাস করবে।
30ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,
তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।
31তার আল্লাহ্র শরীয়ত তার দিলে আছে;
তার পদবিক্ষেপ টলবে না।
32দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে,
তাকে খুন করতে চেষ্টা করে।
33মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না,
তার বিচারকালে তাকে দোষী করবেন না।
34মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল;
তাতে তিনি তোমাকে দেশের অধিকার
ভোগের জন্য উন্নত করবেন;
দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।
35আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখেছি,
উৎপত্তি স্থানের সতেজ গাছের মত প্রসারিত দেখেছি।
36কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই,
আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।
37নির্দোষদের কথা বিবেচনা কর,
সরলকে নিরীক্ষণ কর;
শান্তিপ্রিয় ব্যক্তির কাজের শেষে সুফল আছে।
38কিন্তু অধর্মাচারীরা সকলেই বিনষ্ট হবে;
দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হবে।
39ধার্মিকদের উদ্ধার মাবুদ থেকে,
তিনি সঙ্কটকালে তাদের আশ্রয়।
40মাবুদ তাদের সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন,
তিনি দুষ্টদের থেকে তাদের রক্ষা করেন ও তাদের নাজাত করেন,
কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছে।
Currently Selected:
জবুর শরীফ 37: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013