জবুর শরীফ 32
32
জবুর
হযরত দাউদের। মস্কীল।
1সুখী সেই ব্যক্তি, যার অধর্ম মাফ হয়েছে,
যার গুনাহ্ আচ্ছাদিত হয়েছে।
2সুখী সেই ব্যক্তি,
যার পক্ষে মাবুদ অপরাধ গণনা করেন না,
ও যার রূহে প্রবঞ্চনা নেই।
3আমি যখন চুপ করেছিলাম,
আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল,
কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।
4কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল,
আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।
5আমি তোমার কাছে আমার গুনাহ্ স্বীকার করলাম,
আমার অপরাধ আর গোপন করলাম না,
আমি বললাম, “আমি মাবুদের কাছে নিজের অধর্ম স্বীকার করবো,”
তাতে তুমি আমার গুনাহ্র অপরাধ মোচন করলে।
6সুতরাং যখন তোমাকে পাওয়া যায়,
সমস্ত বিশ্বস্ত লোক তোমার কাছে মুনাজাত করুক,
অবশ্য বিপদের সময়ে, জলরাশির প্লাবন তাদের কাছে আসবে না।
7তুমি আমার অন্তরাল,
তুমি সঙ্কট থেকে আমাকে উদ্ধার করবে;
রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করবে।
[সেলা।]
8আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব,
তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।
9তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই;
বল্গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়,
নতুবা তারা তোমার কাছে আসবে না।
10দুষ্টের অনেক যাতনা হয়;
কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে,
সে অটল মহব্বতে বেষ্টিত হবে।
11হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর;
হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।
Currently Selected:
জবুর শরীফ 32: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013