YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 26

26
জবুর
হযরত দাউদের।
1হে মাবুদ, আমার বিচার কর,
কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি,
আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।
2হে মাবুদ আমার পরীক্ষা করে প্রমাণ নাও,
আমার মন ও হৃদয় পরীক্ষা কর।
3কেননা তোমার অটল মহব্বত আমার নয়ন গোচর;
আমি তোমার বিশ্বস্ততায় চলে আসছি।
4আমি অসার লোকদের সঙ্গে বসি নি,
আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।
5আমি দুর্বৃত্তদের সমাজ ঘৃণা করি,
দুষ্টদের সঙ্গে বসবো না।
6আমি শুদ্ধতায় আমার হাত ধোব,
হে মাবুদ, এভাবে তোমার কোরবানগাহ্‌ প্রদক্ষিণ করবো;
7যেন আমি স্তবের ধ্বনি শুনাই,
ও তোমার আশ্চর্য কর্মগুলো তবলিগ করি।
8হে মাবুদ, আমি ভালবাসি তোমার নিবাস গৃহ,
তোমার গৌরবের বাসস্থান।
9গুনাহ্‌গারদের সঙ্গে আমার প্রাণ নিও না,
রক্তপাতী মানুষের সঙ্গে আমার জীবন নিও না।
10তাদের হাতে অনিষ্ট থাকে,
তাদের ডান হাত উৎকোচে পরিপূর্ণ।
11কিন্তু আমি নিজের সিদ্ধতায় চলবো;
আমাকে মুক্ত কর ও আমার প্রতি রহম কর।
12আমার চরণ সমভূমিতে দাঁড়িয়ে আছে;
আমি বিশাল মণ্ডলীর মধ্যে মাবুদের শুকরিয়া আদায় করবো।
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in