YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 150

150
জবুর
1মাবুদের প্রশংসা হোক!
আল্লাহ্‌র পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর;
তাঁর শক্তির শূন্যস্থানে তাঁর প্রশংসা কর।
2তাঁর কুদরতি-কাজগুলোর জন্য তাঁর প্রশংসা কর;
তাঁর অপার মহিমার জন্য তাঁর প্রশংসা কর।
3তূরীধ্বনিসহ তাঁর প্রশংসা কর;
নেবল ও বীণাযন্ত্রে তাঁর প্রশংসা কর।
4তবল ও নৃত্যযোগে তাঁর প্রশংসা কর;
তারযুক্ত যন্ত্র ও বাঁশীর আওয়াজে তাঁর প্রশংসা কর;
5সুশ্রাব্য করতালযোগে তাঁর প্রশংসা কর;
উচ্চধ্বনি করতালযোগে তাঁর প্রশংসা কর।
6শ্বাসবিশিষ্ট সকলেই মাবুদের প্রশংসা করুক!
মাবুদের প্রশংসা হোক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in