জবুর শরীফ 138
138
জবুর
হযরত দাউদের।
1হে মাবুদ, আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো,
দেবতাদের সাক্ষাতে তোমার নাম ঘোষণা করবো।
2তোমর পবিত্র বায়তুল-মোকাদ্দসের অভিমুখে সেজ্দা করবো,
তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার জন্য
তোমার নামের শুকরিয়া করবো;
কেননা তোমার সমস্ত বস্তুর উপরে
তুমি তোমার নাম ও কালাম মহিমান্বিত করেছ।
3যেদিন আমি ডাকলাম, তুমি আমাকে উত্তর দিলে,
আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে উৎসাহযুক্ত করলে।
4হে মাবুদ, দুনিয়ার সমস্ত বাদশাহ্ তোমার প্রশংসা করবে,
কারণ তারা তোমার মুখের কালাম শুনেছে।
5তারা মাবুদের পথগুলোর বিষয় নিয়ে গজল গাইবে,
কেননা মাবুদের গৌরব মহৎ।
6কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন,
কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।
7যদিও আমি সঙ্কটের মধ্য দিয়ে গমন করি,
তবু তুমি আমাকে রক্ষা করে থাক আমার দুশমনদের ক্রোধের হাত থেকে;
তুমি তোমার হাত বাড়িয়ে দাও,
এবং তোমার দক্ষিণ হাত দিয়ে আমাকে উদ্ধার কর।
8মাবুদ আমার পক্ষে সকলই সিদ্ধ করবেন;
হে মাবুদ, তোমার অটল মহব্বত অনন্তকালস্থায়ী;
তোমার স্বহস্তের কাজ পরিত্যাগ করো না।
Currently Selected:
জবুর শরীফ 138: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013