জবুর শরীফ 135
135
জবুর
1মাবুদের প্রশংসা হোক!
মাবুদের নামের প্রশংসা কর,
হে মাবুদের গোলামেরা, তোমরা তাঁর প্রশংসা কর;
2তোমরা, যারা মাবুদের গৃহে দাঁড়িয়ে থাক,
আমাদের আল্লাহ্র গৃহ-প্রাঙ্গণে দাঁড়িয়ে থাক।
3মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়;
তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।
4কারণ মাবুদ তাঁর জন্য ইয়াকুবকে,
নিজস্ব অধিকার বলে ইসরাইলকে মনোনীত করেছেন।
5আমি তো জানি, মাবুদ মহান,
আমাদের প্রভু সমস্ত দেবতার চেয়ে মহান।
6মাবুদ যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন,
আসমানে, দুনিয়াতে, সমুদ্রগুলোতে
ও সমস্ত জলধি-মধ্যে করেছেন।
7তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন,
তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ উৎপন্ন করেন,
তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।
8তিনি মিসরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,
মানুষ ও পশু উভয়ের মধ্যে।
9হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠিয়েছিলেন,
ফেরাউনের ও তাঁর সমস্ত গোলামের বিরুদ্ধে।
10তিনি আঘাত করেছিলেন বড় বড় জাতিকে,
হত্যা করেছিলেন বিক্রমী বাদশাহ্দেরকে;
11আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে,
বাশনের বাদশাহ্ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।
12তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন,
নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।
13হে মাবুদ, তোমার নাম অনন্তকালস্থায়ী,
হে মাবুদ, পুরুষানুক্রমে লোকেরা তোমাকে স্মরণ করবে।
14কারণ মাবুদ তাঁর লোকদের বিচার করবেন,
তাঁর গোলামদের উপরে সদয় হবেন।
15জাতিদের সমস্ত মূর্তি রূপা ও সোনার তৈরি,
সেগুলো মানুষের হাতের কাজ।
16মুখ থাকতেও তারা কথা বলে না;
চোখ থাকতেও দেখতে পায় না;
17কান থাকতেও শুনতে পায় না;
তাদের মুখে শ্বাসমাত্রও নেই।
18যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,
আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।
19হে ইসরাইলের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;
হে হারুনের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;
20হে লেবির কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;
হে মাবুদের ভয়কারীরা, মাবুদের শুকরিয়া আদায় কর।
21মাবুদ ধন্য হোন সিয়োন থেকে,
তিনি জেরুশালেমে বাস করেন।
মাবুদের প্রশংসা হোক!
Currently Selected:
জবুর শরীফ 135: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013