জবুর শরীফ 132
132
জবুর
আরোহণ-গজল।
1হে মাবুদ, তুমি দাউদের পক্ষে
তাঁর সমস্ত কষ্ট স্মরণ কর।
2তিনি তো মাবুদের কাছে শপথ করেছিলেন,
ইয়াকুবের এক বীরের কাছে মানত করেছিলেন;
3আমি নিজের গৃহ-তাঁবুতে প্রবেশ করবো না,
নিজের পালঙ্কে উঠবো না;
4আমি নিজের চোখকে নিদ্রা যেতে দেব না,
চোখের পাতাকে তন্দ্রা মগ্ন হতে দেব না,
5যতদিন না দেখতে পাই মাবুদের জন্য একটি স্থান,
ইয়াকুবের এক বীরের জন্য একটি আবাস।
6দেখ, আমরা ইফ্রাথায় তার সংবাদ শুনেছিলাম,
অরণ্যের ক্ষেতে তা পেয়েছি।
7এসো, আমরা তাঁর আবাসে যাই,
তাঁর পাদপীঠে সেজ্দা করি।
8হে মাবুদ, উঠ, তোমার বিশ্রাম-স্থানে এসো,
তুমি ও তোমার শক্তির সিন্দুক এসো।
9তোমার ইমামরা ধার্মিকতা-পরিহিত হোক,
তোমার ভক্তরা আনন্দগান করুক।
10তুমি তোমার গোলাম দাউদের অনুরোধে
তোমার অভিষিক্ত ব্যক্তিকে ফিরিয়ে দিও না।
11মাবুদ দাউদের কাছে সত্যে কসম খেয়েছেন,
তিনি তা থেকে ফিরবেন না,
আমি তোমার নিজের বংশের এক জনকে তোমার সিংহাসনে বসাব।
12তোমার সন্তানরা যদি পালন করে
আমার নিয়ম, আর আমার নির্দেশ,
যা আমি তাদেরকে হুকুম করি,
তবে তাদের সন্তানরাও চিরতরে
তোমার সিংহাসনে উপবিষ্ট থাকবে।
13কারণ মাবুদ সিয়োনকে মনোনীত করেছেন,
তিনি তাঁর নিবাসের জন্য তার আকাঙ্খা করেছেন।
14এই আমার চিরকালের বিশ্রামস্থান,
আমি এই স্থানে বাস করবো,
যেহেতু তা-ই বাসনা করেছি।
15আমি তার ভক্ষ্যে প্রচুর দোয়া করবো,
তার দরিদ্রদেরকে খাদ্য দান করে তৃপ্ত করবো।
16আমি তার ইমামদেরকেও উদ্ধারের পোশাক পরাব;
তার ভক্তরা উচ্চৈঃস্বরে আনন্দগান করবে।
17আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো;
আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।
18আমি তার দুশমনদেরকে লজ্জা-পরিহিত করবো;
কিন্তু তার মাথায় মুকুট শোভা পাবে।
Currently Selected:
জবুর শরীফ 132: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013