YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 125

125
জবুর
আরোহণ-গজল।
1যারা মাবুদের উপর নির্ভর করে,
তারা সিয়োন পর্বতের মত,
যা অটল ও চিরস্থায়ী।
2জেরুশালেমের চারদিকে পর্বতমালা আছে,
আর মাবুদ তাঁর লোকদের চারদিকে আছেন,
এখন থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।
3কেননা নাফরমানীর রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকবে না,
যেন ধার্মিকেরা অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4হে মাবুদ! তাদের মঙ্গল কর, যারা মঙ্গল স্বভাবের,
সরলচিত্তদের মঙ্গল কর।
5কিন্তু যারা নিজেদের বাঁকা পথ অনুসরণ করে,
মাবুদ তাদেরকে দুর্বৃত্তদের সহপথিক করবেন।
ইসরাইলের উপরে শান্তি বর্তুক।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in