মালাখি 4
4
মাবুদের মহান দিন
1কারণ দেখ, সেদিন আসছে, তা হাপরের মত জ্বলবে এবং দাম্ভিক ও দুর্বৃত্তরা সকলে খড়ের মত হবে; আর সেই যেদিন আসছে, তা তাদেরকে পুড়িয়ে ফেলবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; সে দিন তাদের মূল বা শাখা কিছুই অবশিষ্ট রাখবে না। 2কিন্তু তোমরা যে আমার নাম ভয় করে থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হবেন, তাঁর রশ্মিতে থাকবে সুস্থতা; এবং তোমরা বের হয়ে পালের বাছুরগুলোর মত নাচবে। 3আর তোমরা দুষ্ট লোকদেরকে মাড়াই করবে; কেননা আমার কাজ করার দিনে তারা তোমাদের পদতলে ছাইয়ের মত হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
4তোমরা আমার গোলাম মূসার শরীয়ত স্মরণ কর; তাকে আমি হোরেবে সমস্ত ইসরাইলের জন্য সেই বিধি ও অনুশাসন হুকুম করেছিলাম। 5দেখ, মাবুদের সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী ইলিয়াসকে প্রেরণ করবো। 6সে সন্তানদের প্রতি পিতাদের হৃদয় ও পিতাদের প্রতি সন্তানদের হৃদয় ফিরাবে; পাছে আমি এসে দুনিয়াকে অভিশাপে আঘাত করি।
Currently Selected:
মালাখি 4: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: