Bible App logo
Search Icon

আইউব 3

3
হযরত আইউব তাঁর জন্মদিনকে বদদোয়া দেন
1এর পরে আইউব মুখ খুলে তাঁর জন্মদিনকে বদদোয়া দিতে লাগলেন।
2আইউব বললেন, বিলুপ্ত হোক সেদিন,
যেদিন আমার জন্ম হয়েছিল,
সেই রাত, যে রাত বলেছিল,
‘পুত্র-সন্তান হল’।
4সেদিন অন্ধকার হোক;
উপর থেকে আল্লাহ্‌ সেই দিনের স্মরণ না করুন,
আলো তার উপরে বিরাজমান না হোক;
5অন্ধকারও ঘন অন্ধকার তাকে আবৃত করুক,
মেঘ তাকে আচ্ছন্ন করুক,
যা কিছু দিন অন্ধকার করে,
তা তাকে ত্রাসযুক্ত করুক।
6সেই রাত ঘন অন্ধকারময় হোক,
তা বছরের দিনগুলোর মধ্যে গণনা না করা হোক,
তা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হোক।
7দেখ, সেই রাত বন্ধ্যা হোক,
আনন্দগান তাতে প্রবেশ না করুক।
8তারা তাকে বদদোয়া দিক;,
যারা দিনকে বদদোয়া দেয়,
যারা লিবিয়াথনকে জাগাতে নিপুণ।
9তার সান্ধ্য নক্ষত্রগুলো অন্ধকার হোক,
সে যেন আলোর অপেক্ষায় থাকলেও আলো না পায়,
সে যেন ঊষার প্রথম আলো দেখতে না পায়।
10কেননা সে আমার জননীর জঠরের কবাট বন্ধ করে নি,
আমার চোখ থেকে কষ্ট গুপ্ত রাখে নি।
11আমি কেন গর্ভে ইন্তেকাল করি নি?
উদর থেকে পড়ামাত্র কেন প্রাণত্যাগ করি নি?
12জানুযুগল কেন আমাকে গ্রহণ করেছিল?
স্তনযুগলই বা কেন আমাকে দুধ
দিয়েছিল?
13তা হলে এখন শয়ন করে বিশ্রাম
করতাম,
নিদ্রিত হতাম, শান্তি পেতাম;
14বাদশাহ্‌রা ও দেশের মন্ত্রীদের সঙ্গে থাকতাম,
যাঁরা নিজেদের জন্য ধ্বংসস্থান নির্মাণ করেছিলেন;
15বা অধিপতিদের সঙ্গে থাকতাম, যাঁদের সোনা ছিল,
যাঁরা রূপা দিয়ে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করতেন;
16কিংবা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হতাম।
দিনের আলো দেখে নি এমন শিশুর মত হতাম।
17সেই স্থানে দুষ্টরা আর উৎপাত করে না,
সেই স্থানে শ্রান্ত লোকেরা বিশ্রাম পায়;
18সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে,
তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;
19সেই স্থানে ছোট বড় একই
এবং গোলাম তার মালিক থেকে মুক্ত।
20দুঃখার্তকে কেন আলো দেওয়া হয়?
তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়?
তারা মৃত্যুর আকাঙক্ষা করে,
21কিন্তু তা আসে না,
তারা গুপ্তধনের চেয়ে তার সন্ধান করে।
22কবর পেতে পারলে তারা আহ্লাদ করে,
মহানন্দে উল্লসিত হয়।
23কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না,
তার চারদিকে আল্লাহ্‌ বেড়া দিয়েছেন।
24আমার হাহাকার আমার খাবার তুল্য হচ্ছে,
আমার আর্তনাদ পানির মত ঢালা যাচ্ছে।
25আমি যা ভয় করি, তা-ই আমার ঘটে
যার আশঙ্কা করি, তা-ই উপস্থিত হয়।
26আমার শান্তি নেই, বিরাম নেই, বিশ্রাম নেই;
কেবলমাত্র উদ্বেগ উপস্থিত হয়।

Currently Selected:

আইউব 3: BACIB

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in