YouVersion Logo
Search Icon

ইফিষীয় 1:18-21

ইফিষীয় 1:18-21 BACIB

যাতে তোমাদের হৃদয়ের চোখ আলোকময় হয়, যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র লোকদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমারূপ ধন কি, এবং আমরা যারা ঈমান এনেছি, আমাদের প্রতি তাঁর পরাক্রমের অনুপম মহত্ত্ব কি— এসবই তাঁর মহাশক্তির কাজ অনুসারে হয়েছে। এই মহাশক্তি দ্বারা তিনি মসীহে কার্য-সাধন করেছেন, যখন তিনি তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং বেহেশতে নিজের ডান পাশে বসিয়েছেন, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তার সবকিছুর উপরে মসীহের নাম প্রতিষ্ঠিত করলেন।

Free Reading Plans and Devotionals related to ইফিষীয় 1:18-21