দানিয়াল 8:19-21
দানিয়াল 8:19-21 BACIB
আর তিনি বললেন, দেখ, ক্রোধের শেষ দিকে যা ঘটবে, তা তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষকালের কথা। তুমি দুই শিংবিশিষ্ট যে ভেড়া দেখলে, সে মাদীয় ও পারসীক বাদশাহ্। আর সেই লোমশ ছাগল গ্রীস দেশের বাদশাহ্ এবং তার দুই চোখের মধ্যস্থানে যে বড় শিং, সে প্রথম বাদশাহ্।



