দানিয়াল 5:25-28
দানিয়াল 5:25-28 BACIB
লেখা কথাটি এই, ‘মিনে মিনে, তকেল, উপারসীন,’ গণিত, গণিত, তুলাদণ্ডে পরিমিত ও খণ্ডিত। এর তাৎপর্য এই— ‘গণিত,’ আল্লাহ্ আপনার রাজ্যের গণনা করেছেন, তা শেষ করেছেন; ‘তুলাদণ্ডে পরিমিত,’ আপনি দাড়িপাল্লায় পরিমিত হয়ে লঘুরূপে নির্ণীত হয়েছেন; ‘খণ্ডিত,’ আপনার রাজ্য খণ্ডিত হয়ে মাদীয় ও পারসীকদের দেওয়া হল।





