দানিয়াল 2:20-22
দানিয়াল 2:20-22 BACIB
দানিয়াল বললেন, আল্লাহ্র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই। তিনিই কাল ও ঋতু পরিবর্তন করেন; বাদশাহ্দেরকে পদভ্রষ্ট করেন ও বাদশাহ্দেরকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদেরকে জ্ঞান দেন, বিবেচকদেরকে বিবেচনা দেন। তিনিই গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যা আছে, তা তিনি জানেন এবং তাঁর কাছে নূর বাস করেন।





