২ খান্দাননামা 4
4
এবাদতখানার সাজ ও আসবাবপত্র
1আর তিনি ব্রোঞ্জের একটি কোরবানগাহ্ তৈরি করলেন, তার লম্বা বিশ হাত চওড়া বিশ হাত ও উচ্চতা দশ হস্ত।
2আর তিনি ছাঁচে ঢালা গোলাকার সমুদ্রপাত্র তৈরি করলেন; সেটির এক কানা থেকে অন্য কাণা পর্যন্ত দশ হাত ও তার উচ্চতা পাঁচ হাত এবং তাঁর পরিধি ত্রিশ হাত ছিল। 3তার চারদিকে তার নিচে সমুদ্রপাত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রতি হাত পরিমাণ জায়গার মধ্যে দশ দশটি আকৃতি ছিল; পাত্র ঢালবার সময়ে সেই গরুর আকৃতির দুই শ্রেণী ছাঁচে ঢালা গিয়েছিল। 4ঐ পাত্র বারোটি গরুর উপরে স্থাপিত ছিল, তাদের তিনটি উত্তরমুখ, তিনটি পশ্চিমমুখ, তিনটি দক্ষিণমুখ ও তিনটি পূর্বমুখ ছিল এবং সমুদ্রপাত্র তাদের উপরে রইলো; তাদের সকলের পশ্চাদ্ভাগ ভিতরে থাকলো। 5ঐ পাত্র চার আঙ্গুল পুরু ও তার কানা পাত্রের কানার মত, শোষণ ফুলের আকার ছিল, তাতে তিন হাজার বাৎ পানি ধরতো।
6আর তিনি দশটি ধোবার পাত্র তৈরি করলেন এবং ধোবার জন্য তার পাঁচটা ডানে ও পাঁচটা বামে স্থাপন করলেন; তার মধ্যে তারা পোড়ানো-কোরবানীর সামগ্রী ধুয়ে নিত, কিন্তু সমুদ্রপাত্র ইমামদের হাত-পা ধোবার জন্য ছিল।
7আর তিনি বিধি মতে সোনার দশটি প্রদীপ-আসন তৈরি করে বায়তুল মোকাদ্দসে স্থাপন করলেন, তার পাঁচটি দক্ষিণ দিকে ও পাঁচটি উত্তর দিকে রাখলেন। 8আর তিনি দশখানি টেবিলও তৈরি করলেন, তাঁর পাঁচখানি ডানে ও পাঁচখানি বামে বায়তুল-মোকাদ্দসের মধ্যে রাখলেন। আর তিনি এক শত সোনার বাটিও তৈরি করলেন। 9আর তিনি ইমামদের প্রাঙ্গণ, বড় প্রাঙ্গণ ও প্রাঙ্গণের সমস্ত দরজা নির্মাণ করলেন ও তার কবাটগুলো ব্রোঞ্জ দিয়ে মুড়িয়ে দিলেন। 10আর সমুদ্রপাত্র দক্ষিণ পাশে পূর্ব দিকে দক্ষিণ দিকের সম্মুখে স্থাপন করলেন।
11আর হূরম পাত্র, হাতা ও সমস্ত বাটি তৈরি করলো। এভাবে হূরম বাদশাহ্ সোলায়মানের জন্য আল্লাহ্র গৃহের যে কাজে প্রবৃত্ত হয়েছিল তা সমাপ্ত করলো। 12অর্থাৎ দুই স্তম্ভ ও সেই দুই স্তম্ভের উপরিস্থ গোলাকার ও মাথলা এবং সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদন করার দুই জালকার্য, 13এবং দুই জালকার্যের জন্য চারশত ডালিমের আকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদন করার এক এক জালকার্যের জন্য দুই শ্রেণী ডালিমের আকার করলো। 14আর সে সমস্ত পীঠ নির্মাণ করলো এবং সেই পীঠের উপরে সমস্ত ধোবার পাত্র তৈরি করলো; 15একটি সমুদ্রপাত্র ও তার নিচে বারোটি গরু; 16এবং পাত্র, হাতা ও তিন কাঁটাযুক্ত শূল এবং অন্য সমস্ত পাত্র হূরম-আবি বাদশাহ্ সোলায়মানের জন্য মাবুদের গৃহের জন্য উজ্জ্বল ব্রোঞ্জ দিয়ে তৈরি করলো। 17বাদশাহ্ জর্ডানের অঞ্চলে সুক্কোৎ ও সরেদার মধ্যস্থিত কাদা মাটিতে তা ঢালাই করলেন। 18আর সোলায়মান এই যেসব পাত্র নির্মাণ করলেন, তা প্রচুর, কেননা ব্রোঞ্জের পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
19সোলায়মান আল্লাহ্র গৃহস্থিত সমস্ত পাত্র এবং সোনার ধূপগাহ্ ও দর্শন-রুটি রাখার টেবিল, 20এবং গৃহের অভ্যন্তরের সম্মুখে বিধিমতে জ্বালাবার জন্য খাঁটি সোনার সমস্ত বাতিদান, 21এবং ফুল, প্রদীপ ও সমস্ত চিমটা সোনা দিয়ে তৈরি করলেন, সেই সোনা বিশুদ্ধ; 22আর কর্তরী, বাটি, চামচ ও অঙ্গারপাত্র খাঁটি সোনা দিয়ে এবং গৃহের দরজা, মহা-পবিত্র স্থানের ভিতরের দরজা ও গৃহের অর্থাৎ বায়তুল-মোকাদ্দসের সমস্ত দরজা সোনা দিয়ে তৈরি করলেন।
Currently Selected:
২ খান্দাননামা 4: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013