১ খান্দাননামা 4
4
এহুদার বংশধর
1এহুদার সন্তানেরা হল: পেরস, হিষ্রোণ, কর্র্মী, হূর ও শোবল। 2আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এসব সরাথীয় গোষ্ঠী। 3আর এসব ঐটমের পিতার সন্তান— যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁদের বোনের নাম হৎসলিল-পোনী। 4আর গাদোরের পিতা পনূয়েল ও হূশের পিতা এসর। এরা বেথেলহেমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।
5তকোয়ের পিতা অসহূরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা। 6নারা তার ঔরসে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরিকে প্রসব করলো। এসব নারার সন্তান। 7আর হিলার সন্তান সেরৎ, যিৎসোহর ও ইৎনন। 8আর হক্কোষের সন্তান— আনূব ও সোবেবা এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল। 9আর যাবেষ তাঁর ভাইদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ছিলেন; তাঁর মা তাঁর নাম যাবেষ রেখে বলেছিলেন, আমি তো দুঃখেতে প্রসব করলাম। 10আর যাবেষ ইসরাইলের আল্লাহ্কে ডাকলেন, বললেন, আহা, তুমি সত্যিই আমাকে দোয়া কর, আমার অধিকার বৃদ্ধি কর ও তোমার হাত আমার সঙ্গে সঙ্গে থাকুক; আর আমি যেন দুঃখ না পাই, এজন্য মন্দ থেকে আমাকে রক্ষা কর। তাতে আল্লাহ্ তাঁর যাচিত বিষয় দান করলেন।
11শূহের ভাই কলূবের পুত্র মহীর, সে ইষ্টোনের পিতা। 12ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এরা সকলে রেকার লোক। 13আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায় এবং অৎনীয়েলের পুত্র হথৎ। 14আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসীদের পিতা যোয়াব, কেননা তারা শিল্পকার ছিল। 15আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান— ঈরূ, এলা ও নয়ম এবং এলার সন্তানরা ও কনস। 16আর যিহলিলেলের সন্তান— সীফ, সীফা ও তীরিয় ও অসারেল। 17আর উযায়েরের সন্তান— যেথর, মেরদ, এফর ও যালোন এবং (মেরদের মেস্রীয়া স্ত্রীর) গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশবহ জন্ম লাভ করলো। 18আর তার ইহুদীয়া স্ত্রী গদোরের পিতা ইয়ারুদ, সোখোর পিতা হেবর ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করলো। ওরা ফেরাউনের কন্যা বিথিয়ার সন্তান, যাকে মেরদ বিয়ে করেছিল। 19নহমের বোন হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাতীয় ইষ্টিমোয়। 20আর শীমোনের সন্তান— অম্নোন, রিন্ন, বিন্-হানন, তীলোন। আর যিশীর সন্তান সোহেৎ ও বিন্-সোহেৎ।
21এহুদার পুত্র শেলার সন্তান— লেকার পিতা এর ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনার কাপড় বুনত, তাদের সকল গোষ্ঠী, 22আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে যোয়াবের দুই শাসনকর্তা ও যাশূবিলেহম। এই অতি পুরানো কথা। 23এরা কুমার ছিল এবং নতায়ীমে ও গদেরায় বাস করতো; তারা রাজকার্য করার জন্য সেই স্থানে তাঁর কাছে বাস করতো।
শিমিয়োনের বংশ-তালিকা
24শিমিয়োনের সন্তান— নমূয়েল, যামীন, 25যারীব, সেরহ, শৌল। তার পুত্র শল্লুম, তার পুত্র মিব্সম, তার পুত্র মিশ্ম। 26মিশ্মের সন্তান — তার পুত্র হম্মুয়েল, তার পুত্র শক্কুর, তার পুত্র শিময়ি। 27শিময়ির ষোলটি পুত্র ও ছয়টি কন্যা ছিল, কিন্তু তার ভাইদের অনেক সন্তান ছিল না এবং তাদের সমস্ত গোষ্ঠী এহুদা-বংশের লোকদের মত বৃদ্ধি পেল না। 28তারা বের-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে, 29বিলহাতে, এৎসমে, তোলদে, 30বথূয়েলে, হর্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে, 31বৈৎ-বিরীতে ও শারয়িমে বাস করতো; দাউদের রাজত্ব পর্যন্ত তাদের এই সব নগর ছিল। 32আর তাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচটি নগর; 33আর বাল পর্যন্ত এসব নগরের চারপাশের সমস্ত গ্রাম তাদের ছিল। এসব তাদের নিবাস স্থান, আর তাদের নিজের খান্দাননামা আছে।
34আর মশোবর, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ, 35আর যোয়েল এবং অসীয়েলের সন্তান সরায়ের সন্তান যোশিবিয়ের সন্তান যেহূ; 36আর ইলিয়ৈনয়, ইয়াকুবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল ও বনায়; 37এবং শময়িয়ের সন্তান শিম্রির সন্তান যিদয়িয়ের সন্তান অলোনের সন্তান শিফির সন্তান সীষঃ; 38স্ব স্ব নামে উল্লিখিত এই লোকেরা যার যার গোষ্ঠীর মধ্যে নেতা ছিল এবং এদের সকল পিতৃকুল অতিশয় বৃদ্ধি পেল।
39তারা তাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশ স্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল। 40তারা বহু ঘাসসহ উত্তম চরাণ ক্ষেত পেল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা আগে সেই স্থানে বাস করতো। 41এহুদার হিষ্কিয় বাদশাহ্র সময়ে যার যার নামে লেখা ঐ লোকেরা গিয়ে সেই লোকদের তাঁবু ও সেখানে পাওয়া মিয়ূনীয়দের আক্রমণ করে নিঃশেষে বিনষ্ট করলো; আজও তেমনি আছে; পরে তারা তাদের পরিবর্তে বসতি করলো, কেননা সেই স্থানে তাদের পালের জন্য চরাণভূমি ছিল। 42আর তাদের কতগুলো লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করে সেরীয় পর্বতে গেল। 43আর আমালেকীয়দের যে লোকেরা পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছিল, তাদের আক্রমণ করে সেই স্থানে বসতি করলো; আজও তারা সেখানে বসতি করছে।
Currently Selected:
১ খান্দাননামা 4: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: