মালাখি 3:17-18
মালাখি 3:17-18 CBT
তারা পৌইদ্যেনে বেগত্তুন্ খেমতাবলা লগেপ্রভু কত্তে, “মর্ ঠিগ্ গোজ্যে দিনোত্ তারা মর্ নিজোর্ বিশেজ্ সোম্বোত্তি অবাক্; তারা মরই অবাক্। এক্কো মানুচ্ যেবাবোত্যেগুরি তার্ সেবাগুরিয়্যে পুয়োবোরে মেয়্যে গুরিনে সাজাত্তুন্ রেহাই দে সেবাবোত্যেগুরি মুই তারারে রেহাই দিম্। সেক্কে তুমি গম্ আর ভান্ন্যেয় ভিদিরে, অত্তাৎ যে মরে সেবা গরে আর যে ন-গরে তারা ভিদিরে মুই কিবাবোত্যেগুরি ফারগ্ গরং সিয়েন দেগিবা।”





